Jennifer Aniston Fitness Tips

৫৭-র ‘রেচেল গ্রিন’ আজও কী ভাবে ‘এভারগ্রিন’! কোন ধরনের ব্যায়াম করেন জেনিফার

বয়স যা-ই হোক, শরীরচর্চার ক্ষেত্রে নিজেকে অনুপ্রাণীত করায় বিশ্বাসী জেনিফার অ্যানিস্টন। তিনি মনে করেন, মানসিক ভাবে প্রস্তুত হতে হবে, এবং শরীরের কথাও শুনতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:২২
Share:

জেনিফার অ্য়ানিস্টনের শরীরচর্চার ঝলক। ছবি: সংগৃহীত।

অনুরাগীদের কাছে তিনি আজও চিরযৌবনা ‘রেচেল গ্রিন’। সদ্য ৫৭ বছরে পা দিলেন ‘ফ্রেন্ডস’ টিভি সিরিজ় তারকা জেনিফার অ্যানিস্টন। কিন্তু এখনও নব্বইয়ের দশকের স্মৃতি উস্কে উঠতে পারে তাঁর এক ঝলকে। আর সেই স্মৃতিমেদুরতাকে জীবিত রাখতে বড় ভূমিকা পালন করেছে তাঁর ফিটনেস। সে কথা অস্বীকার করার জায়গা নেই।

Advertisement

কী ভাবে নিজেকে ফিট রাখেন জেনিফার?

যৌবনে কঠোর, হাই-ইন্টেনসিটি রুটিন মেনে শরীরচর্চা করতেন জেনিফার। কিন্তু এখন ফাংশনাল, মাল্টি-জয়েন্ট মুভমেন্টের উপর ভরসা রাখেন তিনি। অর্থাৎ অস্থিসন্ধি, পেশি মজবুত করার ব্যায়াম, শরীরকে সক্রিয় রাখার ব্যায়ামের দিকে মন দিয়েছেন পর্দার ‘রেচেল’।

Advertisement

‘ফ্রেন্ডস’-এর রেচেল গ্রিন। ছবি: সংগৃহীত

এই বয়সে ফিট থাকার অনুপ্রেরণা কোথা থেকে পান ‘রেচেল’?

বয়স যা-ই হোক, নিজেকে অনুপ্রাণীত করায় বিশ্বাসী জেনিফার। তিনি মনে করেন, মানসিক ভাবে প্রস্তুত হতে হবে, এবং শরীরের কথাও শুনতে হবে। ২০২৫-এর অক্টোবরে এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস সম্পর্কে বলার সময়ে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘যদি কোনও দিন আপনার শরীর ব্যায়াম করতে না চায়, যদি রাতে কম ঘুম হয় অথবা শরীরে কোনও আঘাত লেগে থাকে, তা হলে শরীরের কথা শুনতে হবে। আমি সব সময়ে মনে করি, পর্যাপ্ত বিশ্রাম না পেলে ব্যায়াম করাটা সব সময় বুদ্ধিমানের কাজ নয়। কারণ সেই সময়ে মস্তিষ্ক সজাগ থাকে না। হাত বা পা এ দিক ও দিক হয়ে গেলেই গুরুতর আঘাত পেয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাতে কী লাভ?’’ তবে একই সঙ্গে জেনিফারের মতে, যদি কেবল অনীহার জেরে শরীরচর্চা করতে ইচ্ছে না করে (যা প্রায়শই ঘটতে পারে), তবে নিজেকে বলতে হবে, ২০ মিনিটের জন্য যে কোনও কিছু করতে পারেন। এবং নিজেকে ২০ মিনিটই দিতে হবে ব্যায়ামের জন্য। সেটি শেষমেশ ৪৫ মিনিটে গিয়ে দাঁড়াবে যদিও। কিন্তু দেখবেন, ব্যায়ামের পর শরীর ভাল লাগবে। মনও ভাল হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement