Tips to improve concentration

কাপের পর কাপ কফি খেয়েও কাজে মনোযোগ ফিরছে না? কাজে লাগাতে পারেন সহজ এক টোটকা

কাজের মাঝে অনেক সময় চোখ বুঝে আসে, কাজের প্রতি মনোযোগও কমে যায়। আর এই সব থেকে রেহাই পেতে এক কাপ কফিতেই চুমুক দেন অনেকে। তবে কফি খেয়েও যে মনোযোগে খুব বেশি হেরফের হল, এমনটা কিন্তু না-ও হতে পারে। তা হলে কী করলে হবে মুশকিল আসান?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৯:৪০
Share:

৩০ সেকেন্ডেই ফিরবে মনোযোগ। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে কেউ ‘শুভ সকাল’ নিয়ে মজা করে বলেছিলেন, যাঁদের সকালে অফিস যেতে হয়, তাঁদের সকাল কখনও 'শুভ' হয় না। কর্মক্ষেত্র অনেকের কাছে এমনটাই হয়ে উঠেছে এখন। লক্ষ্যপূরণের চাপ, কাঙ্ক্ষিত ফল না মিললে ভৎর্সনার ভয়— সব মিলিয়ে ঘিরে ধরে ক্লান্তি, উদ্বেগ।

Advertisement

দিনের পর দিন কাজের চাপে হাঁসফাঁস অবস্থা হয় অনেকেরই। কর্মক্ষেত্রে কাজ শুরুর নির্ধারিত সময় থাকলেও তার কোনও শেষ থাকে না। ঘণ্টার পর ঘণ্টা সেই কাজ চলতেই থাকে। পরিস্থিতি এমন হয় যে, খাওয়া, চা-পানের সময়টুকুও থাকে না। ঘড়িতে আড়াইটে-তিনটে বাজলেই মারাত্মক ক্লান্তি যেন ঘিরে ধরে শরীরে। চোখ বুঝে আসে, কাজের প্রতি মনোযোগও কমে যায়। আর এই সব থেকে রেহাই পেতে এক কাপ কফিতেই চুমুক দেন অনেকে। তবে কফি খেয়েও যে মনোযোগে খুব বেশি হেরফের হল, এমনটা কিন্তু না-ও হতে পারে। তা হলে কী করলে হবে মুশকিল আসান?

চিকিৎসক কল্লোল দে বলেন, এমন পরিস্থিতিতে কফি না খেয়ে মস্তিককে রিসেট করার ব্যবস্থা করতে হবে। চিকিৎসক বলেন, ‘‘সিলিংয়ের দিকে ৩০ সেকেন্ড তাকিয়ে থাকুন। উপরের দিকে তাকালে ব্রেনস্টেমে থাকা লুকাস সেরুলিয়াস অ্যারাউজ়াল সিস্টেমকে শান্ত করে, হৃৎস্পন্দন কমিয়ে দেয়। ফলে মস্তিষ্ক রিসেট হয় সহজেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement