Shoe for Summer

গরমে কি পা-ঢাকা জুতো এড়িয়ে চলা উচিত? পরলে কী কী বিষয়ে সতর্ক হতে হবে, জেনে নিন

হাঁটা চলার সুবিধার জন্য অনেককেই সারা বছর পা-ঢাকা জুতো, স্নিকার্স বা কেডস পরতে হয়। প্রশ্ন হল, গরমকালেও কি তাঁরা সেই ধরনের জুতোই পরবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুন ২০২৬ ১৬:৪৬
Share:

গরমে কেমন জুতো পরবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

তীব্র গরমে আরামের জন্য যেমন পোশাকআশাকে বদল আনেন, তেমনই সারা দিন পায়ে থাকা জুতোর জন্যও নিশ্চয়ই আরামদায়ক কিছু খোঁজেন। পেশার প্রয়োজনে বা হাঁটা চলার সুবিধার জন্য অনেককেই সারা বছর পা-ঢাকা জুতো, স্নিকার্স বা কেডস পরতে হয়। প্রশ্ন হল, গরম কালেও কি তাঁরা সেই ধরনের জুতোই পরবেন? আর যদি পরতে হয়, তা হলে কী কী সাবধানতা মেনে চলবেন তাঁরা?

Advertisement

এমনিতে গরমে পা-ঢাকা জুতো পরা যেতেই পারে। তাতে রোদের তাতে জ্বলে যাওয়ার মতো সমস্যা থেকে বাঁচবে পায়ের চামড়া। এ ছাড়া ধুলোবালি আর রাস্তার জীবাণু থেকেও সুরক্ষিত থাকবে পা। কিন্তু গরমে পায়ে বাতাস চলাচল না করলে অতিরিক্ত ঘাম জমে ছত্রাক বা ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। তাই গরমে পা-ঢাকা জুতো পরলে বাড়তি কিছু যত্ন এবং সতর্কতা নেওয়া অবশ্যই উচিত।

১. সঠিক উপাদানের জুতো

Advertisement

প্লাস্টিক, রেক্সিন বা কৃত্রিম চামড়ার জুতো গরমে পায়ের অস্বস্তি বাড়িয়ে দবে। বদলে ক্যানভাস, কাপড় বা মেশ দেওয়া জুতো বাছুন, যা দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে। এ ছাড়া গরমে গাঢ় বা কালো রঙের জুতো এড়িয়ে চলাই ভাল। কারণ, এগুলি তাপ বেশি শোষণ করে।

২. মোজার ব্যবহার

পা-ঢাকা জুতোর সঙ্গে কখনওই সিন্থেটিক বা নাইলনের মোজা পরবেন না। সব সময়ে ১০০ শতাংশ সুতি দিয়ে তৈরি মোজা ব্যবহার করুন। সুতির মোজা পায়ের ঘাম শুষে নেয়। পায়ে ব্যাক্টেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হতে দেয় না সহজে। তবে মোজা যদি পরেন, তবে তা রোজ বদলানো দরকার। তা না হলে পায়ে দুর্গন্ধ এবং ইনফেকশনের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে।

৩. ঘাম যাতে না হয়

গরমে জুতো ও মোজা পরার আগে পায়ে ভাল করে ট্যালকম পাউডার বা অ্যান্টিফাঙ্গাল পাউডার লাগিয়ে নিন। এটি পা শুষ্ক রাখতে সাহায্য করবে। এ ছাড়া প্রতিদিন একই জুতো না পরে এক দিন অন্তর জুতো বদলে পরার চেষ্টা করুন। আগের দিনে পরা জুতোটি খোলার পরে খোলা হাওয়ায় রাখুন। সপ্তাহে এক দিন জুতো কিছু ক্ষণের জন্য রোদেও দিতে পারেন।

৪. পায়ের যত্ন

পা-ঢাকা জুতো পরলে বাইরে থেকে ফেরার পর জুতো-মোজা খুলেই পা সাবান দিয়ে ভাল ভাবে ধুয়ে নিন। বিশেষ করে আঙুলের ফাঁকগুলো ভাল করে পরিষ্কার করুন এবং শুকিয়ে নিন। গরমে ঢাকা জুতোর ভিতরে ঘাম জমে নখের কোণে ব্যাক্টেরিয়ার সংক্রমণ হতে পারে। তাই পায়ের নখ সব সময়ে কেটে ছোট ও পরিষ্কার রাখুন।

৫. কোথায় আছেন, তার উপর নির্ভর করবে

অফিসে বা স্কুল-কলেজে যদি এসির মধ্যে থাকেন, তবে পা-ঢাকা জুতোয় সমস্যা নেই। কিন্তু টানা অনেক ক্ষণ রোদে হাঁটতে হলে বা বেশি ঘাম হলে, মাঝে মধ্যে জুতো খুলে পায়ে হাওয়া-বাতাস লাগান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement