Skin Care Tips

তপ্ত দুপুরে রোজ রোদ গায়ে মেখে বাড়ি ফিরতে হয়? ৩ উপকরণ মাখলেই ত্বক থাকবে ঠান্ডা

রোদে পোড়ার দাগ তো রয়েছেই, সেই সঙ্গে অতিরিক্ত গরমে ঘেমেনেয়ে র‌্যাশ, ফুসকুড়িরও জন্ম হচ্ছে। এই সময় তাই একটু সাবধানে থাকা জরুরি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৯:৩৪
Share:

তপ্ত দিনে কী ভাবে ঠান্ডা রাখবেন ত্বক? ছবি: সংগৃহীত।

কমার তো লক্ষণই নেই, বরং গরম ক্রমশ বেড়েই চলেছে। তীব্র দাবদাহে শারীরিক নানা সমস্যা তো লেগেই আছে। তবে গরমে ত্বক বেশি নাজেহাল হয়ে পড়ছে। রোদে পোড়ার দাগ তো রয়েছেই, সেই সঙ্গে অতিরিক্ত গরমে ঘেমেনেয়ে র‌্যাশ, ফুসকুড়িরও জন্ম হচ্ছে। এই সময় তাই একটু সাবধানে থাকা জরুরি। বাড়িতে সহজ উপায়ে তৈরি কিছু জিনিসেই দিব্যি হয়ে যায় গ্রীষ্মের রূপচর্চা। কাজের ফাঁকে মিনিট দশেক বার করতে পারলেই হল।

Advertisement

কী ভাবে নেবেন ত্বকের যত্ন?

তরমুজের রস

Advertisement

কয়েক টুকরো তরমুজের রস বার করে তাতে একটু জল মিশিয়ে নিতে হবে। তার পরে ফ্রিজে রেখে দিন। কাজের মাঝে দিনে এক বার করে বাড়িতে তৈরি সেই টোনার মাখুন। ত্বক প্রয়োজনীয় জল পাবে। তাতে নরম থাকবে। উজ্জ্বলও হবে।

অ্যালো ভেরা

Advertisement

অ্যালো ভেরা গাছ রয়েছে বাড়িতে? তার থেকে জেলি পদার্থটি বার করে নিতে হবে। গরমের দুপুরে যখন তপ্ত হয়ে ওঠে চোখ-মুখ, তখন সেই জেল মুখে মেখে রাখুন বেশ কিছু ক্ষণ। পরে মুখ ধুয়ে নিলে ত্বক নরম এবং ঠান্ডা থাকবে।

টক দই

এক চামচ বাড়িতে পাতা টক দই। শুধু এটুকুই যথেষ্ট মুখের ক্লান্তির দাগ পরিষ্কার করে দিতে। টানা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে থাকতে যখন ক্লান্ত, তখন ১০ মিনিটের বিরতিতেই করে ফেলা যায় রূপচর্চা। ঠান্ডা দই মেখে নিন মুখে। চোখ বন্ধ করে বসে থাকুন ৫ মিনিট। তার পরে মুখ ধুয়ে নিন। ত্বক পরিষ্কার যেমন হবে, তেমন অনেক ক্ষণ ঠান্ডাও থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement