Tripti Dimri Fitness Tips

ঘাম ঝরবে, অথচ কঠোর কায়িক শ্রম নেই! কোন ধরনের ব্যায়াম করে এত ছিপছিপে চেহারা তৃপ্তির

প্রবল ঘাম ঝরানোর বিশ্বাসী, অথচ কঠিন ও কষ্টকর ব্যায়ামকে জীবন থেকে বাদই রাখতে চান ‘ও রোমিয়ো’ ছবির নায়িকা তৃপ্তি ডিমরী। তিনি চেষ্টা করেন, যাতে কোনও ভাবেই শরীরচর্চার রুটিন তাঁর কাছে ভয়াবহ না হয়ে ওঠে, কেবল যেন আনন্দের উৎস হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১
Share:

তৃপ্তি ডিমরির শরীরচর্চার ঝলক। ছবি: ইনস্টাগ্রাম।

বলিউডের নায়িকা। বাণিজ্যিক মূলধারার ছবির অভিনেত্রী। নিজেকে ছিপছিপে রাখতেই হবে। সে জন্যই কঠোর শরীরচর্চা করেন অভিনেত্রীরা। শরীরের কোথাও যেন বাড়তি মেদ না জমে। এই ভাবনা থেকেই ব্যায়ামের বিষয়ে সচেতন তাঁরা। কিন্তু এই ট্রেন্ডে গা ভাসাননি তৃপ্তি ডিমরী। অবশ্যই ছিপছিপে থাকার জন্য যাবতীয় নিয়ম মেনে চলেন তিনি। তবু চেষ্টা করেন, যাতে কোনও ভাবেই শরীরচর্চার রুটিন তাঁর কাছে ভয়াবহ না হয়ে ওঠে, তা যেন আনন্দের হয়।

Advertisement

ছিপছিপে থাকার জন্য কেমন নিয়ম মানেন তৃপ্তি ডিমরি? ছবি: সংগৃহীত

প্রবল ঘাম ঝরানোর বিশ্বাসী, অথচ কঠিন ও কষ্টকর ব্যায়ামকে জীবন থেকে বাদই রাখতে চান ‘ও রোমিয়ো’ ছবির নায়িকা। এক কালে ‘ইনটেন্স ওয়ার্কআউট’ করতেন জিমে গিয়ে। কিন্তু তার পর খেয়াল করলেন, সকালে বিপুল কায়িক শ্রমের পর সেটে গিয়ে শক্তি থাকছে না গায়ে। ক্লান্তি জমছে মনে ও শরীরে। তার পর থেকেই ব্যায়ামের ধরন পাল্টে ফেলেন তৃপ্তি।

এখন জিমে গিয়ে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন তিনি। এতে ঘামও ঝরবে, এনার্জিও শেষ হবে না চট করে। পিলাটিজ়ের মতো ব্যায়াম রুটিনে অন্তর্ভুক্ত করেছেন এখন। দেশবিদেশে নায়িকাদের মধ্যে পিলাটিজ়ের প্রতি প্রীতি বেড়েছে গত কয়েক বছরে। সেনাবাহিনীর জন্য প্রথম এই বিশেষ শরীরচর্চা শুরু করেন জোসেফ পিলাটিজ়। পরবর্তী কালে সেই ব্যায়ামই নৃত্যশিল্পীদের ফিটনেসের কাজে লাগে। পেশির শক্তিবৃদ্ধি করার পাশাপাশি শরীরের নমনীয়তা, ভারসাম্য, অস্থিসন্ধির স্বাস্থ্য, সবের যত্ন নিতে পারে পিলাটিজ়।

Advertisement

শরীরের শক্তি বাড়াতে হালকা কার্ডিয়ো করেন তৃপ্তি। এতে সারা শরীর সক্রিয় থাকে। ভারোত্তোলনে অতিরিক্ত ওজন ব্যবহার করেন না। ফলে চোট বা আঘাত লেগে যাওয়ার ঝুঁকি তৈরি হয় না। কড়া ডায়েট, শরীরচর্চার কঠোর রুটিন মেনেই ছিপছিপে থাকতে হয় তৃপ্তিকে। কিন্তু প্রতিটি ধাপে নিজের শরীরের ক্ষমতা বুঝে চলেন তিনি, যাতে শরীর ও মন আরাম পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement