Fatty Liver Risk

সারা দিন ক্লান্ত লাগছে? হতে পারে ফ্যাটি লিভারের ইঙ্গিত, জেনে নিন সঠিক কারণ

সকালে খুম থেকে উঠেই যেন মনে হয় আবার ঘুমিয়ে পড়ি, ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই সমস্যা নতুন নয়। কিন্তু কেন দুর্বল লাগে, জানেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১৩:২৫
Share:

ফ্যাটি লিভার হলেই ক্লান্তি আসে কেন? ছবি: সংগৃহীত।

আধুনিক জীবনযাত্রায় ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা নেহাত কম নয়। জীবনযাপনে নানা রকম অনিয়মের কারণে যকৃতে যদি অতিরিক্ত পরিমাণে মেদ জমতে শুরু করে, তা হলে সেই মেদ থেকে সিরোসিস, ফাইব্রোসিস, এমনকি লিভার ফেলিয়োর পর্যন্ত হতে পারে। ফ্যাটি লিভারে আক্রান্ত হলে যে উপসর্গটি সবচেয়ে বেশি চোখে পড়ে তা হল দুর্বলতা।

Advertisement

সকালে ঘুম থেকে উঠেই যেন মনে হয় আবার ঘুমিয়ে পড়ি, ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই সমস্যা নতুন নয়। কিন্তু কেন দুর্বল লাগে, জানেন?

লিভার শরীরের একটি বড় অঙ্গ। এর মধ্যে সারা দিন ধরে নানা রকম রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। সারা দিন ধরে শরীরের মধ্যে যে শারীরবৃত্তীয় কাজগুলি চলে, তার থেকে উৎপাদিত টক্সিন বা দূষিত পদার্থগুলিকে বার করে দেওয়াই লিভারের প্রধান কাজ। লিভারে বেশি ফ্যাট জমে গলে শরীরের টক্সিন নষ্ট হতে পারে না, লিভারের মধ্যে জমতে শুরু করে। ইনসুলিন রিসেপ্টর ঠিকমতো কাজ করে না, ফলে ইনসুলিন রেজ়িট্যান্স তৈরি হয়। সব মিলিয়ে গ্লুকোজ়ের মেটাবলিজ়ম বা বিপাক কমে যায়। আর সেই কারণেই শরীরে শক্তির উৎপাদন কমে যায়। আর তা থেকেই শরীরে ক্লান্তিভাব দেখা দেয়।

Advertisement

লিভারের চারপাশে জমে থাকা ফ্যাট থেকে সাইটোক্যান তৈরি হয়, যা শরীরে প্রদাহ তৈরি করে। তা থেকেও ক্লান্তি আসে শরীরে। অনেক ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সমস্যাও হয়। এর ফলে শ্বাস নিতে সমস্যা হয় ফলে মস্তিষ্কে অক্সিজ়েনের সরবরাহ ঠিকমতো হয় না, ঘুমেরও ব্যাঘাত ঘটে। সেই কারণেও ক্লান্ত হয়ে পড়ে শরীর। শরীর হাঁপিয়ে ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement