Astro Tips

মন্দিরে পুজো দেওয়ার পর করা নিষেধ পাঁচ ‘পাপ’, অন্যথায় ঘটে অমঙ্গল! কোন ভুলগুলি করা থেকে সাবধান থাকবেন?

মন্দির থেকে বাড়ি ফেরার সময় নানা বিষয় মাথায় রাখা জরুরি বলে জানাচ্ছে শাস্ত্র। এ ক্ষেত্রে আমরা আমাদের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যা করা একেবারেই উচিত নয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১২:০২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মন্দিরে পুজো দিতে যাওয়া খুবই সাধারণ একটি বিষয়। প্রায় সব মানুষই মন্দিরে পুজো দিতে যান। সেখানে গেলে মনের মধ্যে একটা অন্য রকমের শান্তি কাজ করে। তবে মন্দির থেকে বাড়ি ফেরার সময় নানা বিষয় মাথায় রাখা জরুরি বলে জানাচ্ছে শাস্ত্র। এ ক্ষেত্রে আমরা আমাদের অজান্তেই এমন কিছু ভুল করে ফেলি যা করা একেবারেই উচিত নয়। এর ফলে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। মন্দির থেকে বাড়ি ফেরার সময় কোন কাজগুলি করা অনুচিত, জেনে নিন।

Advertisement

কোন পাঁচটা ভুল করতে নেই?

১) মন্দির থেকে বাড়ি ফেরার সময় খালি ঘটি বা কলসি আনতে নেই। মন্দির থেকে কিছুটা জল পূর্ণ করে আনতে হয়। সেই জল বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিতে হয়, এতে বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটে।

Advertisement

২) মন্দির থেকে বাইরে এসেই দ্রুত পা ধুয়ে ফেলতে নেই। বাড়িতে এসেও দ্রুত পা ধুয়ে ফেলতে নেই। এতে ভগবানের আশীর্বাদ শরীর থেকে ধুয়ে যায় বলে মনে করা হয়। তাই মন্দির থেকে বাড়ি ফিরে কিছু ক্ষণ পর পা ধোয়া উচিত।

৩) প্রসাদ একা খেয়ে ফেলা একেবারেই উচিত নয়। প্রসাদ শান্তি ও একতার প্রতীক, তাই বাড়ির সকলে মিলে একসঙ্গে প্রসাদ গ্রহণ করতে হয়।

৪) যত প্রয়োজনই হোক না কেন মন্দির থেকে সোজা বাড়ি ফিরে আসতে হয়, এ দিক-ও দিক যেতে নেই। কারণ মন্দিরে পুজো দিয়ে যে শুভ শক্তি পাওয়া যায়, তা অন্যত্র চলে যায়। তাই মন্দির থেকে সোজা বাড়ি ফিরে আসতে হয়।

৫) মন্দিরে পুজো দিতে গিয়ে প্রথমেই মন্দিরের ঘণ্টা বাজাতে হয়, কিন্তু ফিরে আসার সময় কোনও মতেই ঘণ্টা বাজানো যাবে না। এতে যে শুভ শক্তি আপনার সঙ্গে থাকে সেটা ঘণ্টার শব্দে শেষ হয়ে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement