Numerology Prediction

যে কোনও সংখ্যায় ভরাবেন না নম্বরপ্লেট, সাজান শুভ সংখ্যা দিয়ে, জন্মতারিখ মেনে কী ভাবে বাছবেন বাহনের নম্বর?

অনেকে দু’চাকা বা চারচাকা কেনার জন্য বহু দিন ধরে টাকা জমান। শখের এই জিনিসটি কেনার পর সেটি আমাদের সঙ্গে বাকি জীবনটা জুড়ে থাকুক এমনটাই চান সকলে। গাড়ির নম্বরপ্লেটে থাকা সংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৩:২০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

গাড়ি প্রায় সব মানুষের কাছেই শখের একটা জিনিস। গাড়ি আমাদের নিত্য দিনের সঙ্গী। বহু মানুষই দীর্ঘ দিন ধরে স্বপ্ন দেখার পর গাড়ি কেনেন। অনেকে দু’চাকা বা চারচাকা কেনার জন্য বহু দিন ধরে টাকা জমান। শখের এই জিনিসটি কেনার পর সেটি আমাদের সঙ্গে বাকি জীবনটা জুড়ে থাকুক এমনটাই চান সকলে। গাড়ির নম্বরপ্লেটে থাকা সংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শাস্ত্রমতে, সেটির সঙ্গে জুড়ে থাকে গাড়ি তথা সেটির চালকের ভাগ্য। তাই গাড়ির নম্বরপ্লেটের সংখ্যা সর্বদা জন্মতারিখের সঙ্গে মিলিয়েই কেনা উচিত। অনেকেই এমনটা করে থাকেন। কিন্তু তা সঠিক হচ্ছে কি না সেটা যাচাই করে দেখার উপায় জানা থাকে না। এ ক্ষেত্রে সাহায্য করতে পারে সংখ্যাতত্ত্ব। জন্মতারিখের বিচারে কার ক্ষেত্রে গাড়ির জন্য কোন সংখ্যাগুলি শুভ তা সংখ্যাশাস্ত্রের সাহায্যে জানা সম্ভব। জেনে নিন কী ভাবে।

Advertisement

কোন তারিখে জন্মানো ব্যক্তিদের গাড়ির নম্বরপ্লেটে কোন সংখ্যাগুলি রাখা শুভ?

  • ১, ১০, ১৯ এবং ২৮ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য শুভ ১, ৩, ৫ এবং ৬।
Advertisement
  • ২, ১১, ২০, ২৯ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য শুভ ২, ৪ এবং ৬।
  • ৩, ১২, ২১, ৩০ তারিখে জন্মানো জাতক-জাতিকারা গাড়ির নম্বরপ্লেটে ৩, ৬ এবং ৯ সংখ্যা তিনটি রাখার চেষ্টা করুন।
  • ৪, ১৩, ২২, ৩১ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য শুভ ১, ৪ এবং ৭।
  • ৫, ১৪, ২৩ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য শুভ সংখ্যা ৫, ১ এবং ৬।
  • ৬, ১৫, ২৪ তারিখে জন্মানো জাতক-জাতিকারা গাড়ির নম্বরপ্লেটে ৬, ৩ এবং ৯ সংখ্যা তিনটি রাখার চেষ্টা করুন।
  • ৭, ১৬, ২৫ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য শুভ ৭, ২ এবং ৪।
  • ৮, ১৭, ২৬ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য শুভ সংখ্যা ১, ৫, ৬।
  • ৯, ১৮, ২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য শুভ ৯, ৩ এবং ৬।

গাড়ির নম্বরপ্লেটে শুভ সংখ্যাদের মধ্যে সব গুলিই রাখতে পারলে খুবই ভাল হয়। কিন্তু সেটি সম্ভব না হলে শুভ সংখ্যাগুলির একটি বা দু’টি রাখলে ফলপ্রাপ্তি হবে। তেমনটাই জানাচ্ছে সংখ্যাতত্ত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement