আজকের দিন- সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরে কোনও ভ্রমণে বাধা আসতে পারে। তবে ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য কোনও চিন্তা হতে পারে। সকাল থেকে কোনও বিবাদে জড়াতে পারেন। অপরের কোনও উপকার করতে গিয়ে নিজের ক্ষতি। সম্পত্তি ব্যাপারে কোনও চাপ আসতে পারে। বাড়তি কোনও সমস্যার থেকে সাবধান থাকুন।
এই বছর- খুব দরকারি কাজ থাকলে, না যাওয়াই ভাল হবে। কোনও কারণে মনে ভয় ভাব আসতে পারে। অর্থ ব্যাপারে কোনও বিবাদ হতে পারে। কোনও ভাল সংবাদ আসতে পারে। ব্যবসার দিকে উন্নতির যোগ রয়েছে। কোনও জিনিস হারিয়ে যেতে পারে। বন্ধুমহলে সুনাম বাড়তে পারে। বিয়ের ব্যাপারে আলোচনা করতে পারেন। কোনও আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগ বিপদ ডাকতে পারে। চাকরির স্থানে কোনও বাধা মানসিক চাপ বাড়াতে পারে। মহৎ ব্যক্তির দ্বারা উন্নতি আসতে পারে।
চরিত্র– এঁরা খুবই সৎ হন। যে কোনও কাজ নিজের চেষ্টায় করতে সক্ষম হয়। অন্যের প্রতি খুবই বিনয়ী হয়। যৌথ ব্যবসা একেবারেই করতে পছন্দ করে না। লেখাপড়ায় খুবই মনযোগী হয়। বন্ধুদের প্রতি একটু দুর্বল হয়। মিথ্যা বলা বা মিথ্যা শোনা একেবারেই সহ্য করে না।