আজকের দিন- ব্যবসাভাগ্য খুব ভাল থাকবে। তবে ইচ্ছা না থাকলেও ব্যয় হতে পারে। স্বামী/স্ত্রীর কারণে খুব ভাল কোনও আয়ের ব্যবস্থা হতে পারে। খাবারের ব্যাপারে সংযত না হতে পারলে স্বাস্থ্যের অবনতি হবে। পারিবারিক জীবন সুখে কাটবে। সন্তানদের জন্য কোনও কারণে চিন্তা বৃদ্ধি পেতে পারে। ধর্ম সংক্রান্ত আলোচনায় মন দিতে পারলে শান্তি পাবেন। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
এই বছর- ব্যবসায় অশান্তি হতে পারে। ভোগবিলাসের জন্য খরচ বাড়বে। বাড়িতে বিবাদের আশঙ্কা। সরলতার কারণে বন্ধুরা সুযোগ নিতে পারে। নিজের কারণে অনেক খরচ বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে। এই বছর খেলাধুলায় সাফল্য মিলতে পারে। অহেতুক বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। সংসারে বেশি খরচের জন্য বিবাদ বাধতে পারে। সমাজের কোনও কাজে সম্মান বাড়বে। ব্যবসায় ভাল খবর পেতে পারেন।
চরিত্র- জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হন এবং অল্পে সন্তুষ্ট হন। এঁরা কখনও পরিশ্রমী আবার কখনও শ্রমবিমুখ। স্বাস্থ্য মোটামুটি ভাল হয়। তবে শেষ জীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। ব্যবসা নিয়ে জীবনে এগোলে ফল ভাল পাবে। সন্দেহবাতিক হওয়ার জন্য বিবাহিত জীবন খুব একটা সুখের হয় না। এঁরা খুবই সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকেন।