০২ নভেম্বর ২০২৩

আজ জন্মদিন হলে ( ০২ নভেম্বর ২০২৩ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৩ ১৩:১৯
Share:

আজকের দিন- গুরুজনের জন্য চিকিৎসার ব্যবস্থা করতে হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির যোগ। সংসারে ধৈর্য হারালে অশান্তি সৃষ্টি হতে পারে। কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরের কোথাও আঘাত লাগতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে।

এই বছর- অংশীদারি ব্যবসায় প্রতারিত হতে পারেন। ব্যক্তিগত ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। স্ত্রীর কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। বছরের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্যোগ নিতে পারেন। দাম্পত্য জীবনে অপর কাউকে নিয়ে অশান্তি হতে পারে। ফাটকা প্রাপ্তি হতে পারে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে চলুন। পুরনো কাজ ভাল না লাগার জন্য কর্ম পরিবর্তন করতে হতে পারে। সংসারে অশান্তি বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটতে পারে। আপনার সাফল্যে অপরের হিংসা হবে। পড়াশোনায় শুভ ফল পাবেন। 

চরিত্র- জাতক সকলের সঙ্গে সমান ভাবে মেশেন। আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখানোর চেষ্টা এঁদের খুব বেশি। এঁরা সব সময় চান সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব করতে। নিজের ক্ষমতায় না হলে পিছনের পথ দিয়ে এগোতেও কুণ্ঠিত হন না। এঁদের উদ্ভাবনী শক্তি প্রবল। সহজে কথার খেলাপ করেন না। নিজের ক্ষতি করেও কথা রাখতে চেষ্টা করেন। মন চঞ্চল ও মাঝেমাঝে উগ্র প্রকৃতির হয়ে ওঠে। 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

অর্থভাগ্য খুব ভাল যাবে না।

পরিবার

১/৫

পারিবারিক জীবন খুব চাপের ভিতরে কাটতে পারে।

সম্পর্ক

৩/৫

সম্পর্কের ব্যাপারে একটু চিন্তাভাবনা করে চলুন।

পেশা

৪/৫

জীবিকার ক্ষেত্র খুব ভাল থাকবে।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: