০৪ জুন ২০২৩

আজ জন্মদিন হলে ( ০৪ জুন ২০২৩ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ১৩:২৫
Share:

আজকের দিন - ভ্রমণের জন্য দিনটি ভাল। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ দ্রব্য প্রাপ্তির যোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা।

চরিত্র - যে লক্ষণ সাধারণত দেখা যায় তা হল, এঁরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়। ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনৈতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। চেষ্টা করলে তিনি ভাল শিল্পী, গায়ক চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী, অভিনেতা প্রভৃতি হতে পারেন। এঁদের স্বাস্থ্য ভাল, রোগব্যাধি বিশেষ হয় না। এঁরা একটু নির্জনতাপ্রিয়। সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়, তবে ভীরু নয়।

এই বছর - বাড়িতে কিছু অর্থ নষ্ট হতে পারে। তবে ব্যবসার দিকে আবার লাভের সম্ভাবনা। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে। কাজের চাপ প্রচুর বাড়বে। জ্বর জাতীয় রোগ বাড়তে পারে। বছরের শেষের দিকে আয় বৃদ্ধি পাবে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

আর্থিক ভাগ্য খুব ভাল যাবে না।

পরিবার

১/৫

পারিবারিক জীবনটা খুব চাপের ভিতরে কাটতে পারে।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক ব্যাপারে একটু চিন্তাভাবনা করে পা বাড়ান।

পেশা

৪/৫

জীবিকা নিয়ে আনন্দ থাকবে।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: