আজকের দিন- মানসিক চাপ বাড়তে পারে, তবে খুব বেশি সমস্যা হবে না। সন্তানদের নিয়ে ছোটাছুটি করতে গিয়ে নাজেহাল অবস্থা হতে পারে। প্রেমের দিকে অল্প-বিস্তর সমস্যা থাকবে। মায়ের সঙ্গে স্ত্রীর জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে। খুব বেশি না হলেও সামান্য খরচ দেখা যাবে। আধ্যাত্মিক আলোচনায় মনোনিবেশ করতে পারা মুশকিল হতে পারে।
এই বছর- এই বছর কাউকে সহায়তা করার আগে ভাল করে ভেবে কাজ করুন। ভাই-বোনদের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যাওয়ার জন্য খরচ বাড়বে। প্রেমের দিকটা একটু খারাপ দেখা যাচ্ছে, কিন্তু বিবাহিত জীবনে সুখ থাকবে। জমি কেনার ইচ্ছা থাকলে সেটা সফল হতে পারে। কর্মের জায়গায় সৎ থাকতে পারলে লাভবান হবেন। বছরের মাঝামাঝি সামাজিক কাজ করতে গিয়ে প্রশংসা পেতে পারেন।
চরিত্র- শান্ত পরিবেশ এঁরা খুব ভালবাসেন। এঁরা সাধারণত দীর্ঘায়ু হন। এঁরা বেশি পরামর্শ নিতে চান না। বন্ধুদের খুব বেশি বিশ্বাস করেন। প্রেমের ক্ষেত্রে এঁরা বেশ বিশ্বাসী হন। কোনও কাজকেই হালকা ভাবে নেবে না। অর্থ সঞ্চয় করতে চান। ছোট বয়সে সফল না হলেও বড় বয়সে যথেষ্ট অর্থের মালিক হন। এঁরা সকলের সঙ্গে মেলামেশা করতে ভালবাসেন।