০৫ সেপ্টেম্বর ২০২৪

আজ জন্মদিন হলে ( ০৫ সেপ্টেম্বর ২০২৪ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১১:৪৭
Share:

আজকের দিন- অতিরিক্ত উদাসীনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমণ হতে পারে। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। বন্ধুদের কথায় চললে বিপদে পড়তে পারেন। 

এই বছর– এই বছর বড় অশান্তি মিটে যেতে পারে। লোককে সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে পারেন। বিশেষ কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে। বাড়িতে কিছু অর্থ নষ্ট হতে পারে। তবে ব্যবসায় আবার লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। কাজের চাপ প্রচুর বাড়বে। জ্বর-জাতীয় রোগ বাড়তে পারে। আয় বৃদ্ধি পেতে পারে। কোনও কারণে বদনাম হতে পারে।

চরিত্র- জাতক শান্তপ্রিয়, তবে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখেন না। এঁরা রাজনৈতিক ব্যাপারে প্রখর অনুমানশক্তি সম্পন্ন হয়ে থাকেন। চেষ্টা করলে এঁরা ভাল শিল্পী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী, অভিনেতা প্রভৃতি হতে পারেন। এঁদের স্বাস্থ্য ভাল, রোগব্যাধি বিশেষ হয় না। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ ও প্রেমিক প্রকৃতির। এঁদের ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। বিচার-বিশ্লেষণ শক্তি প্রবল। তুলা, মেষ, কুম্ভ, ও মিথুন  রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য খুব ভাল থাকবে।

পরিবার

৩/৫

স্ত্রীর কারণে পরিবারে বিবাদ বাধতে পরে।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক ঠিক রাখতে প্রতিবেশীদের সাহায্য নিতে হতে পারে।

পেশা

১/৫

প্রতিযোগিতার জন্য পেশাগত ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: