০৬ জানুয়ারি ২০২৬

আজ জন্মদিন হলে ( ০৬ জানুয়ারি ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:৫১
Share:

আজকের দিন– দিনটা খুব শান্তিপূর্ণ ভাবে কাটতে পারে, যদি নিজের মাথা ঠান্ডা রেখে চলেন। সন্ধ্যায় যে সকল কাজ সেরে নেওয়ার পরিকল্পনা ছিল, তা সকালের দিকেই সেরে ফেলুন। ব্যবসায় বেশ ভালই লাভ দেখা যাচ্ছে। নিজের বুদ্ধির জোরে বহু দূর এগোতে পারবেন। স্ত্রীর সঙ্গে বেশি তর্কে যাবেন না। গাড়ি নিয়ে বাইরে না যাওয়াই ভাল হবে।

এই বছর– বছরের শুরুতে নিজের কোনও পরিবর্তন দেখতে না পেলেও, বছরের মধ্য ভাগের পর থেকে একটা ভাল পরিবর্তন লক্ষ করতে পারবেন। শরীর নিয়ে মাঝেমধ্যে ছোটখাটো কোনও সমস্যা হতে পারে। আর্থিক উন্নতি এবং সঞ্চয় ভাল হবে বলে মনে করা হচ্ছে। পারিবারিক কোনও বিষয়ে সামান্য মতানৈক্য হলেও, মোটের উপর মিলমিশ থাকবে। কাজে মনোযোগ দিতে হবে। খরচের হাত কমাতে হবে।

চরিত্র– এঁরা বেশ মিশুকে হন, মানুষের উপস্থিতি এঁদের বেশ পছন্দের হয়। কাজে বিশেষ মনোযোগ থাকে। অন্যের সাফল্য দেখে নিজে আনন্দ উপভোগ করেন। চেহারা খুব একটা ভারি হয় না। স্বাধীন ভাবে ব্যবসা করতে এঁরা বেশি ভালবাসেন। পরিবারের জন্য খুবই শুভাকাঙ্ক্ষী হন।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

যে কোনও সম্পত্তি সকলকে নিয়ে উপভোগ করতে চান।

পরিবার

২/৫

পারিবারিক দিক মধ্যম হয়।

সম্পর্ক

৩/৫

পরিবারের সুখের মধ্যেই নিজের সুখ দেখতে পান।

পেশা

৪/৫

জীবিকার বিষয়ে যথেষ্ট সচেতন হন।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: