০৬ নভেম্বর ২০২৫

আজ জন্মদিন হলে ( ০৬ নভেম্বর ২০২৫ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৫ ১৫:৫৯
Share:

আজকের দিন– আজ আপনার সকল ইচ্ছা পূরণের দিন। কর্মে সফলতা থাকবে প্রচুর। দাম্পত্যজীবনে খুব একটা ঝামেলা-ঝঞ্ঝাট নেই। মানসিক চাপ বাড়তে পারে, তবে খুব বেশি চাপ হবে না। সন্তানদের নিয়ে কোথাও ছুটোছুটি করতে গিয়ে নাজেহাল অবস্থা হতে পারে। প্রেমের দিকে অল্পবিস্তর সমস্যা থাকবে।

এই বছর– এই বছরটা আপনার জন্য নতুন কিছু বয়ে আনতে চলেছে। গাড়ি-বাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল। জমি কেনার ইচ্ছা থাকলেও সেটা সফল হতে পারে। কর্মের জায়গায় সৎ থাকতে পারলে লাভবান হবেন বছরের মাঝামাঝিতে সামাজিক কাজ করতে গিয়ে প্রশংসা পেতে পারেন।

চরিত্র- ছোট বয়সে আর্থিক দিক বেশ ভালই থাকে। এঁরা কখনও কারও সঙ্গে ঝগড়া-বিবাদে যেতে চান না। শান্ত পরিবেশ এঁরা খুব ভালবাসেন। জীবনে প্রচুর বড় হতে পারে। কারও বেশি পরামর্শ এঁরা নিতে চায় না। বন্ধুদের খুব বেশি বিশ্বাস করে। প্রেমের দিক থেকেও এঁরা বেশ বিশ্বাসী হন। পুজোপাঠে মন থাকে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো।

পরিবার

৪/৫

পরিবারের সকলের মনের মতো হতে পারবেন।

সম্পর্ক

২/৫

সব দিকের সম্পর্ক সামলাতে গিয়ে চাপ আসতে পারে।

পেশা

৩/৫

চাকরি এবং ব্যবসা দুটো দিকেই ভাল দেখা যাচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: