আজকের দিন- মানসিক চাপ বাড়তে পারে, তবে খুব বেশি চাপ হবে না। সন্তানদের নিয়ে ছোটাছুটি করতে গিয়ে নাজেহাল অবস্থা হতে পারে। প্রেমে অল্পবিস্তর সমস্যা থাকবে। মায়ের সঙ্গে স্ত্রীর জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে। খুব বেশি না হলেও খরচের যোগ রয়েছে। আধ্যাত্মিক আলোচনায় মনোনিবেশ করতে পারা মুশকিল হতে পারে।
এই বছর- এই বছর কাউকে সহায়তা করার আগে ভাল করে ভেবে কাজ করুন। ভাইবোনদের সঙ্গে দূরে কোথাও বেড়াতে যাওয়ার জন্য অতিরিক্ত খরচ হবে। প্রেমের দিকটা একটু খারাপ দেখা যাচ্ছে, কিন্তু বিবাহিত জীবনে সুখ থাকবে। জমি কেনার ইচ্ছা থাকলে সেটা সফল হতে পারে। কর্মের জায়গায় সৎ থাকতে পারলে লাভবান হবেন। বছরের মাঝামাঝি সময়ে সামাজিক কাজ করতে গিয়ে প্রশংসা হতে পারে।
চরিত্র- শান্ত পরিবেশ এঁরা খুব ভালবাসেন। এঁরা জীবনে অনেক বড় হন। অতিরিক্ত পরামর্শ পছন্দ করেন না। বন্ধুদের খুব বেশি বিশ্বাস করেন। প্রেমের দিক থেকেও এঁরা বেশ বিশ্বাসী হন। কোনও কাজকেই ছোট ভাবেন না। অর্থ সঞ্চয় করতে চান। ছোট বয়সে তা সফল না হলেও বড় বয়সে এসে ভাল অর্থের মালিক হন। সকলের সঙ্গে মেলামেশা করতে ভালবাসেন।