১০ ফেব্রুয়ারি ২০২৬

আজ জন্মদিন হলে ( ১০ ফেব্রুয়ারি ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫০
Share:

আজকের দিন- নতুন কোনও সুযোগ আসতে পারে খুব সতর্ক থাকতে হবে। কোনও কিছু জয় করার প্রচুর ইচ্ছা থাকবে। মুখরোচক খাবার খাওয়ার ইচ্ছা থাকলেও না খাওয়ার চেষ্টা করুন। দাম্পত্যজীবনে খুব একটা ঝামেলা-ঝঞ্ঝাট নেই। আত্মীয়স্বজনেরা আপনাকে নিয়ে মশকরা করতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। পরিবারে হারিয়ে যাওয়া সুখ আবার ফিরে পেতে পারেন। ধর্মীয় ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন।

এই বছর– এই বছর পুরনো কোনও বড় সমস্যার সমাধান হতে পারে। চাকরিজীবীরা কথা বলায় একটু সতর্ক থাকুন। এই বছর কর্মের জায়গায় কোনও ভুল হয়ে যেতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা সম্পর্কের গভীরতা বাড়াবে। সন্তানেরা খুবই বাধ্য থাকবে, এবং তাদের নিয়ে কোনও চিন্তা থাকবে না। জ্যোতিষীরা নিজের কর্মে উন্নতি লক্ষ করতে পারবেন। উত্থান-পতনের মধ্যে দিয়ে হলেও বছরটা খুব খারাপ ভাবে কাটবে না। খরচের দিকে খেয়াল রাখুন, সঞ্চয় হবে।

চরিত্র– এঁরা যে কোনও পরিস্থিতিতে খুবই কঠোর হয়ে থাকতে পারেন। মনের কথা কাউকে বলতে চান না। শান্ত স্বভাবের হন। পড়াশোনায় মনোযোগ থাকে এবং চাকরিজীবনেও বেশ উন্নতি লক্ষ করা যায়। ঈশ্বরে ভক্তি থাকে প্রবল। বিলাসিতার জন্য খরচ একেবারেই এঁদের পছন্দ হয় না।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

উপার্জনের প্রতি খুব ঝোঁক থাকে।

পরিবার

৩/৫

পারিবারিক দিকে সম্পর্ক বেশ ভাল থাকে।

সম্পর্ক

২/৫

সকলকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলেন।

পেশা

৩/৫

সব পেশায় এঁরা নিজেকে দক্ষ করে নেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: