১০ জুন ২০২৬

আজ জন্মদিন হলে ( ১০ জুন ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১৫:৪৯
Share:

আজকের দিন– কর্মক্ষেত্রে ইতিবাচকতা থাকবে এবং আর্থিক দিকেও বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। লোভের মানসিকতা একটু সামলে চলতে হবে। বড়দের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন। আজ কারও কথায় কান দেবেন না, শুধু মনের কথা শুনুন। দিনের শেষে কোনও সুখবর পেতে পারেন। ঔষধ নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের দিনটা অনুকূল থাকবে। প্রেমের সম্পর্কে গভীরতা বুঝতে না পারায় সঙ্গীর সঙ্গে অশান্তি।

এই বছর– এই বছর লেনদেন নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেন এবং তাতে লাভ দেখতে পাবেন। বাড়ির কথায় অবহেলা করবেন না। কোনও রকম ঝুঁকি নেবেন না, বিপদ ঘটতে পারে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা কেটে যাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। একটু অর্থাভাব দেখা দিতে পারে। বিপদের ঝুঁকি রয়েছে। বুদ্ধির ভুলে খারাপ কিছু ঘটতে পারে। কর্মস্থানে সুনাম বাড়বে।

চরিত্র– এঁরা খুবই একগুঁয়ে প্রকৃতির হন, নিজে যা ভাল মনে করেন তা-ই করেন। যে কোনও কাজ সকলের আগে এগিয়ে গিয়ে করতে পছন্দ করেন। ব্যবসায় মন থাকে এবং উন্নতি করতে পারেন। দেশের বাইরে থাকতে বেশি পছন্দ করেন। দৃঢ়তা ও স্পষ্টবাদিতার জন্য প্রায়ই মতান্তর ঘটে। প্রথম জীবনে নানা বাধাবিঘ্ন, মানসিক অস্থিরতা থাকে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য খুব ভাল থাকবে।

পরিবার

৩/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন।

সম্পর্ক

৩/৫

সম্পর্কের উন্নতির জন্য একটু কষ্ট করতে হবে।

পেশা

২/৫

পেশাগত সমস্যায় বাইরের কারও সাহায্য নিতে হতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: