১১ জুন ২০২৩

আজ জন্মদিন হলে ( ১১ জুন ২০২৩ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১৪:২০
Share:

আজকের দিন - ভ্রমণের জন্য দিনটি ভাল। প্রেমের বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্যপ্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে। সংসারে প্রচুর ব্যয় হতে পারে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। 

চরিত্র - জাতক ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। চেষ্টা করলে এঁরা ভাল শিল্পী, গায়ক, চিত্রকর, সুরকার, সাহিত্যিক, নৃত্যশিল্পী, অভিনেতা প্রভৃতি হতে পারেন। এঁদের স্বাস্থ্য ভাল, রোগব্যাধি বিশেষ হয় না। এঁরা একটু নির্জনতাপ্রিয়। এঁদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তিপ্রিয়, তবে ভীরু নন। 

এই বছর - বাড়িতে কিছু অর্থ নষ্ট হতে পারে। ব্যবসায় আবার লাভের সম্ভাবনা। বাড়িতে অতিথি আসতে পারে। এই বছর ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে। কাজের চাপ প্রচুর বাড়বে। অপ্রিয় সত্য কথা বলার জন্য অশান্তি। জ্বর-জাতীয় রোগ বাড়তে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা। 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

আর্থিক ভাগ্য খুব ভাল যাবে না।

পরিবার

১/৫

পারিবারিক জীবন খুব চাপের মধ্যে কাটতে পারে।

সম্পর্ক

৩/৫

সম্পর্কের ব্যাপারে একটু চিন্তাভাবনা করে পা বাড়ান।

পেশা

৪/৫

জীবিকার ক্ষেত্র আনন্দময়।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: