১১ জুন ২০২৬

আজ জন্মদিন হলে ( ১১ জুন ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৬:৪৬
Share:

আজকের দিন– দক্ষতা থাকলেও অতিরিক্ত রাগ অনেকটা পিছিয়ে দেবে। মনের কথা কাউকে বলে একটু শান্তি পাওয়া যাবে। পায়ে চোট লাগার আশঙ্কা রয়েছে। প্রতি দিনের জীবনযাপনের রুটিন একটু অন্য রকম মনে হবে। খুঁতখুঁতে হওয়ায় বাড়িতে অশান্তি হতে পারে। আর্থিক স্থিতি ঠিকই থাকবে। ঈশ্বরের প্রতি ভক্তি আবশ্যক।

এই বছর– নিজের অভিজ্ঞতার প্রমাণ দিতেই বছরের শুরুটা কেটে যাবে। চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করবেন। ভ্রমণের জন্য খুব ভাল সময় পাবেন। বছরের মধ্য ভাগে আর্থিক দিকে উন্নতি দেখতে পাওয়া যাবে। অপ্রয়োজনীয় চাপ নিতে যাবেন না। সন্তানদের লেখাপড়ায় অগ্রগতি থাকবে। বড় কোনও সম্পত্তি কিনতে পারেন। প্রতিবেশীরা একটু হিংসা করলেও বিশেষ কোনও ক্ষতি করতে পারবে না।

চরিত্র– এঁরা খুব নরম মনের মানুষ হন। কারও মুখের উপর কিছু বলতে পারেন না। সরকারি চাকরির চেষ্টা করলে জীবনে সাফল্য আসতে পারে। ব্যবসার উন্নতি মধ্যম প্রকার। নতুন ধরনের সাজের প্রতি এঁদের বিশেষ ঝোঁক থাকে। মা-বাবার প্রতি খুবই যত্নশীল হয়ে থাকেন। বড় গায়ক হওয়ার যোগ থাকে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

বড় সম্পত্তির মালিক হতে পারেন।

পরিবার

২/৫

স্বামী/স্ত্রীর সঙ্গে খুব বুঝে কথা বলুন।

সম্পর্ক

১/৫

কাউকে সন্দেহ করলে অশান্তি বাড়তে পারে।

পেশা

৩/৫

নামীদামি জীবিকার ডাক আসতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: