আজকের দিন– মনের মতো মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। স্বামী/স্ত্রীর মনছোঁয়া ব্যবহারে আপ্লুত হবেন। অফিসে সম্মান নিয়ে কথা উঠলে, জিতবেন আপনি। ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন। নির্জনতা খুব ভাল লাগবে। লেখাপড়ায় কোনও ভাল সুযোগ পেতে পারেন। নিজের এবং মায়ের শরীরের দিকে বিশেষ নজর দিন।
এই বছর– এই বছর বড় কোনও ঋণ শোধ হওয়ায় একটু স্বস্তি পাবেন। বছরের মধ্য ভাগে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় কর্মচারীরা উল্টো পদক্ষেপ নিতে পারে। প্রতিবেশী কোনও বিষয়ে অভিযোগ করতে পারে। বাড়ি নতুন করে সাজাতে গিয়ে খরচ বাড়তে পারে। বন্ধুর বিবাহের খবর আসতে পারে। বাড়িতে নিজের যে কোনও সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন। সরকারি জায়গায় কেউ ফাঁসাতে পারেন। বছরটা বিনোদনের দিক থেকে খুবই ভাল।
চরিত্র– সরকারি চাকরির প্রতি ঝোঁক দেখালে, সাফল্য আসতে পারে। এঁরা যে কোনও পদক্ষেপ খুবই চিন্তাভাবনা করে করেন। অন্যের কথায় মেতে যাওয়া এঁদের মধ্যে নেই। বড় সম্পত্তির মালিক হন। তবে খরচের মনোভাব খুব বেশি থাকে। লেখাপড়ায় বেশ ভালই অগ্রগতি লক্ষ্য করা যায়। পারিবারিক দিকে যথেষ্ট দায়িত্ববান হন।