১৩ ফেব্রুয়ারি ২০২৬

আজ জন্মদিন হলে ( ১৩ ফেব্রুয়ারি ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৫
Share:

আজকের দিন– দক্ষতা থাকলেও অতিরিক্ত রাগ আপনাকে অনেকটা পিছিয়ে নিয়ে যাবে। মনের কথা কাউকে বলে একটু শান্তি পাওয়া যাবে। পায়ে চোট লাগার আশঙ্কা। প্রতি দিনের জীবনযাপনের রুটিনের থেকে একটু অন্য মনে হবে। স্বামীর প্রতি খুঁতখুঁতে হওয়ায় অশান্তি হতে পারে। আর্থিক স্থিতি ঠিকই থাকবে। ঈশ্বরের প্রতি ভক্তি থাকবে।

এই বছর– বছরের শুরুটা অভিজ্ঞতাকে প্রমাণ করতে গিয়ে কেটে যাবে। চেনা মানুষ এই বছর অচেনা মানুষের মতো ব্যবহার করবে। ভ্রমণের জন্য খুব ভাল সময় পাবেন। বছরের মধ্য ভাগে আর্থিক দিকে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। অপ্রয়োজনীয় চাপ নিতে যাবেন না। সন্তানদের লেখাপড়ায় অগ্রগতি। বড় কোনও সম্পত্তি কিনতে পারেন। প্রতিবেশীরা একটু হিংসা করলেও বিশেষ কোনও ক্ষতি করতে পারবেন না।

চরিত্র– এঁরা খুব নরম মনের মানুষ হন। কারও মুখের উপর কিছু বলতে পারেন না। চেষ্টা করলে সরকারি চাকরি হতে পারে। ব্যবসার উন্নতি মধ্যম। নতুন ধরনের সাজের প্রতি এঁদের বিশেষ ঝোঁক থাকে। মা-বাবার প্রতি খুবই যত্নশীল হয়ে থাকেন। বড় গায়ক হওয়ার যোগ থাকে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

বড় সম্পত্তি হতে পারে।

পরিবার

২/৫

স্ত্রীর সঙ্গে খুব বুঝে কথা বলুন।

সম্পর্ক

১/৫

কাউকে সন্দেহ প্রকাশে অশান্তি বাড়তে পারে।

পেশা

৩/৫

নামী-দামি জীবিকায় ডাক আসতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: