আজকের দিন– আজ সারা দিন মনের মতো মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। স্বামী/স্ত্রীর ব্যবহারে আপ্লুত হবেন। অফিসে সম্মান বৃদ্ধি পাবে। ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন, দিনটা ভাল। দিনের কোনও একটা সময় নির্জনতা খুব ভাল লাগবে। লেখাপড়ায় কোনও ভাল সুযোগ পেতে পারেন। নিজের এবং মায়ের শরীরের দিকে বিশেষ নজর দিন।
এই বছর– এই বছর বড় কোনও ঋণ শোধ হওয়ায় স্বস্তি পাবেন। বছরের মধ্য ভাগে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় কর্মচারীরা উল্টো পদক্ষেপ করতে পারেন। কোনও বিষয়ে প্রতিবেশী অভিযোগ করতে পারেন। এই বছর বাড়ি নতুন করে সাজাতে গিয়ে খরচ বাড়তে পারে। বন্ধুর বিবাহের খবর আসতে পারে। বাড়িতে নিজের যে কোনও সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন। সরকারি জায়গায় কেউ আপনার নাম নিয়ে ফাঁসাতে পারে। বছরটা বিনোদনের দিক থেকে খুবই ভাল।
চরিত্র– সরকারি চাকরির প্রতি ঝোঁক দেখালে, সাফল্য আসতে পারে। এঁরা যে কোনও পদক্ষেপ খুবই চিন্তাভাবনা করে করেন। অন্যের কথায় মেতে যাওয়া এঁদের মধ্যে নেই। বিশাল সম্পত্তির মালিক হন। তবে খরচের মনোভাব খুব বেশি থাকে। লেখাপড়ায় অগ্রগতি লক্ষ করা যায়। পারিবারিক দিক দিয়ে যথেষ্ট দায়িত্ববান হন।