১৪ মার্চ ২০২৬

আজ জন্মদিন হলে ( ১৪ মার্চ ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৫:২৫
Share:

আজকের দিন– রাগ এড়িয়ে চলতে পারলে আপনার থেকে সুখী কেউ হবেন না। ব্যবসায় অসুবিধা আসলেও আসতে পারে। স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে একটু চিন্তা বৃদ্ধি পেতে পারে। চিত্রশিল্পীদের জন্য দিনটা বেশ ভালই থাকবে। তবে জীবনযাত্রায় কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। মধুর কথাবার্তায় সকলের মন জয় করতে পারবেন। ভ্রমণে বেশ আনন্দ পাবেন।

এই বছর– বেশ বড় ধরনের কোনও শুভ খবর অপেক্ষা করছে। ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে সব কাজ উদ্ধার করে নিন। বাবার থেকে খুব সাহায্য পাবেন। পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে। কাজে কোনও ভাবেই ফাঁকি দেওয়া যাবে না, বরং কাজে বেশি মনোযোগ দিলে অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। সন্তানদের জন্য কিছু করতে হতে পারে। ব্যবসায় তুলনামূলক লাভ দেখতে পাওয়া যাবে। শরীর নিয়ে ছোটখাটো চিন্তা থাকবে।

চরিত্র– এঁরা খুবই নির্ভীক প্রকৃতির হন, যে কোনও কাজে অত্যন্ত সাহস দেখাতে পারেন। একটু অলস প্রকৃতির হন। স্পষ্ট কথা সকলের সামনে বলতে বেশি পছন্দ করেন। জীবনে একটু কষ্ট করেই উপার্জন করতে হয়। আর্থিক দিক যে খুব খারাপ হয় তা নয়। এঁরা যাঁকে ভালবাসেন তাঁর জন্য জীবন দিয়ে দিতেও পিছপা হন না। পড়াশোনায় যথেষ্ট ভাল হন। ধার্মিক ভাবও থাকে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

২/৫

সঞ্চয়ের দিকে এঁরা মধ্যম প্রকৃতির হন।

পরিবার

২/৫

পারিবারিক দিকে সুখী হন।

সম্পর্ক

৩/৫

সকলের কাছে এঁরা বেশ প্রিয় হন।

পেশা

৩/৫

কোনও জীবিকাকেই এঁরা ছোট করে দেখেন না।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: