১৪ নভেম্বর ২০২৪

আজ জন্মদিন হলে ( ১৪ নভেম্বর ২০২৪ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ ১৫:৫১
Share:

আজকের দিন- কারও কাছ থেকে দামি কোনও উপহার নেওয়ার আগে ভাবনাচিন্তা করবেন। ব্যবসায় ভাল লাভ দেখতে পাবেন, কিন্তু সঞ্চয় কম হবে। প্রেমের ব্যাপারে শুভ সময়। বাড়িতে নতুন কিছু কেনার ব্যাপারে আলোচনা। বন্ধুর জন্য মনঃকষ্ট। বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে ভাল ব্যবহারের জন্য সুনাম পাবেন। চাকরির স্থানে কিছু পরিবর্তন ঘটতে পারে। প্রেমের ব্যাপারে খরচ বৃদ্ধি। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে। 

বছর- ছোটদের পড়াশোনার জন্য একটু অসুবিধা হতে পারে। ব্যবসায় লাভ বাড়তে পারে। সদ্‌গুরু প্রাপ্তি হতে পারে। আশার অধিক কিছু লাভ হতে পারে। কারও প্রতি অনুরাগ বাড়তে পারে। বাড়িতে অতিথি নিয়ে বিবাদ বাধতে পারে। আয়ের পথে বাধা পড়তে পারে। বছরের মধ্যভাগে ব্যবসায় বিবাদের জন্য মনখারাপ হতে পারে। বাড়ির কাজে প্রচুর অর্থব্যয়। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। শত্রুভয় বাড়তে পারে। সন্তানের জন্য দুশ্চিন্তা হতে পারে। 

চরিত্র- জাতকের জীবনে উন্নতির প্রধান অন্তরায় হল বিলাসিতা ও অমিতব্যয়িতা। এ বিষয়ে সংযত হওয়া প্রয়োজন। এঁদের স্মৃতিশক্তি প্রখর, সহজে কোনও কিছু ভোলেন না। খুব বন্ধুবৎসল ও স্নেহশীল মানুষ। ধর্ম নিয়ে প্রবল উৎসাহ থাকে। সব সময় ঈশ্বরভক্তি পরায়ণ, আনন্দময় ও আত্মবিশ্বাসী। প্রায়শই উত্তরাধিকার সূত্রে আত্মীয়স্বজনের অর্থ বা সম্পত্তি পেয়ে থাকেন। 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য খুব ভাল, ঋণ শোধ করতে পারবেন।

পরিবার

২/৫

পরিবারে শান্তি বজায় থাকবে না।

সম্পর্ক

১/৫

সম্পর্ক-ক্ষেত্রে তিক্ততা দেখা দিতে পারে।

পেশা

৩/৫

পেশাগত ক্ষেত্রে মিশ্রফল।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: