আজকের দিন- নতুন কিছু বাড়িতে কেনার আলোচনা হতে পারে। নাকে ব্যথা হতে পারে। কর্মচারীর ভুলের জন্য ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। কোনও বিশেষ বন্ধুর কাছ থেকে উপকৃত হতে পারেন। মামল-মোকদ্দমার হাত থেকে রেহাই পেতে পারেন। নিজের ধৈর্যের জন্য বাহবা পেতে পারেন। কর্মক্ষেত্র শুভ।
এই বছর- শেয়ারে প্রাপ্তি হতে পারে। পরিবারের সঙ্গে বুঝে কথা বলতে হবে। ব্যবসায় লাভের আশা করা ঠিক হবে না। সংসারে অশান্তি থেকে মুক্তি। বন্ধুর পরিমাণ অনেক বাড়তে পারে। সাফল্যের ফলে অনেক শত্রু বৃদ্ধি হতে পারে। কর্মে শুভ ফল পাবেন। পড়াশোনায় মন বসবে না।
চরিত্র- এঁরা খুবই ব্যয়বহুল স্বভাবের হন। কখনও কুটিল, কখনও সরল। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এঁদের এক বৈশিষ্ট্য। এঁরা কর্মপাগল। কিন্তু কোন কাজ করবেন বা কোন কাজ করবেন না, তা বুঝতে পারেন না। প্রায়ই পেটের রোগ বা বদহজমে ভোগেন, তোষামোদপ্রিয়। সরকারি চাকরির দিকে ঝোঁক বেশি থাকে।