আজকের দিন– দক্ষতা থাকলেও অতিরিক্ত রাগ আপনাকে অনেকটা পিছিয়ে দেবে। কাউকে মনের কথা বলে শান্তি পাওয়া যাবে। পায়ে চোট লাগার আশঙ্কা। প্রতি দিনের জীবনযাপনের রুটিন থেকে একটু অন্য রকম মনে হবে। স্বামীর প্রতি খুঁতখুঁতে হওয়ায় বাড়িতে অশান্তি হতে পারে। আর্থিক স্থিতি ঠিক থাকবে। ঈশ্বরের প্রতি ভক্তি আবশ্যক।
এই বছর– বছরের শুরুটা নিজের অভিজ্ঞতাকে প্রমাণ করতে গিয়ে কেটে যাবে। চেনা মানুষ এই বছর অচেনা মানুষের মতো ব্যবহার করবেন। ভ্রমণের জন্য খুব ভাল সময় পাবেন। বছরের মধ্য ভাগে আর্থিক দিকে উন্নতি দেখতে পাওয়া যাবে। অপ্রয়োজনীয় চাপ নিতে যাবেন না। সন্তানদের লেখাপড়ায় অগ্রগতি থাকবে। বড় কোনও সম্পত্তি কিনতে পারেন। প্রতিবেশীরা হিংসা করলেও, বিশেষ কোনও ক্ষতি করতে পারবেন না।
চরিত্র– এঁরা খুব নরম মনের মানুষ হন। কারও মুখের উপর কিছু বলতে পারেন না। চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারেন। ব্যবসার উন্নতি মধ্যম। নতুন ধরনের সাজের প্রতি এঁদের বিশেষ ঝোঁক থাকে। মা-বাবার প্রতি খুবই যত্নশীল হয়ে থাকেন। বড় গায়ক হওয়ার যোগ থাকে।