২৩ মার্চ ২০২৬

আজ জন্মদিন হলে ( ২৩ মার্চ ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৪:২৭
Share:

আজকের দিন- সচেতন থাকা সত্ত্বেও ক্ষতির আশঙ্কা আছে। সন্তানদের সঙ্গে বেশি মেলামেশা করলে ভাল হবে। নিজের বুদ্ধিতে কাজ করুন, অপরের পরামর্শ না নেওয়াই শ্রেয়। ঠান্ডা লাগায় অসুস্থতার যোগ। বন্ধুবিচ্ছেদ হতে পারে। আইনজীবীদের জন্য সময়টা তেমন ভাল নয়। বাড়ির দিক থেকে কোনও ব্যাপারে সমর্থন পাবেন না এবং অশান্তিও হতে পারে।

এই বছর– বাড়ির কাজে প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে খুব বেশি নয়। শত্রুভয় বাড়তে পারে। অপরের প্রতি মনোভাব খুব ভাল থাকতে পারে। সন্তানের জন্য ব্যয়বৃদ্ধি। পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। ধর্মীয় কাজে দান করতে পারেন। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ। প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে।

চরিত্র- নিজের প্রতিভায় সবার উপরে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হন। আত্মীয়স্বজনের জন্য প্রচুর ত্যাগস্বীকার করে থাকেন। এঁদের জীবনে উত্থান-পতন খুব কম। এঁরা একটু অলস হন। ফলে, জীবনের অনেক শুভ সুযোগ নষ্ট করেন। এঁরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধিশালী, দৃঢ়প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হয়ে থাকেন। ধর্ম বিষয়ে এঁদের প্রবল উৎসাহ থাকে।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

আর্থিক চাপ বাড়তে পারে।

পরিবার

১/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না।

সম্পর্ক

৩/৫

তৃতীয় কোনও ব্যক্তির কারণে প্রেমের সম্পর্কে বিবাদের আশঙ্কা।

পেশা

১/৫

জীবিকার জন্য অনেক দূরে যেতে হতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: