২৪ জুন ২০২৫

আজ জন্মদিন হলে ( ২৪ জুন ২০২৫ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ১২:৩৮
Share:

আজকের দিন- স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনঃকষ্ট। ব্যবসায় খরচ বাড়তে পারে। শরীরে ক্ষয় বৃদ্ধি পাবে। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের ক্ষেত্রে সুনাম হতে পারে। বিদেশে বাসরত বন্ধুর জন্য মনখারাপ হতে পারে। দুপুরের পরে বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ। 

এই বছর- আর্থিক বিষয়ে সুরাহা হতে পরে। অধিক চঞ্চলতার জন্য কোনও ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। বন্ধুর ব্যবহারে জন্য মনঃকষ্ট। কর্ম পরিবর্তনের জন্য চিন্তা বাড়বে। দাম্পত্য জীবনে সন্তান নিয়ে বিবাদ। এ বছর বন্ধুসংখ্যা বৃদ্ধি পাবে। বাড়িতে কোনও শোকের খবর আসতে পারে। চাকরির স্থানে কোনও সুখবর আসতে পরে। হিংস্র পশু থেকে সাবধান। পিতা-মাতার জন্য বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। নিজের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন। ব্যবসায় ক্ষতি হতে পারে। স্ত্রীর কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। 

চরিত্র– জাতক নিজের প্রতিভায় সবার উপরে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হন। আত্মীয়-স্বজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকেন। এঁদের জীবনে উত্থানপতন খুব কম হয়। এঁরা খুব দীর্ঘসূত্রী প্রকৃতির হন। ফলে, জীবনের অনেক শুভ সুযোগ নষ্ট করেন। এঁরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধিশালী, দৃঢ়প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হয়ে থাকেন। 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য উত্তম, সারা দিন আনন্দে কাটবে।

পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

সম্পর্ক

৩/৫

সম্পর্কের ব্যাপারে একটু চাপ বাড়তে পারে।

পেশা

১/৫

পেশাগত ক্ষেত্রে খুব সাবধানে চলুন।

Advertisement
Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: