আজকের দিন- নতুন কিছু আবিষ্কার করে বিজ্ঞানীদের সুনাম বাড়তে পারে। উপরমহল থেকে চাপ আসতে পারে। কর্মস্থানে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে। পারিবারে শান্তি বজায় থাকবে। যাঁরা সাংবাদিকতার সঙ্গে যুক্ত তাঁদের জন্য দিনটি শুভ। উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে। পুলিশদের জন্য দিনটি খুব অনুকূল। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন।
এই বছর- বিদেশে যাঁরা পড়াশোনা করেন, তাঁরা ভাল ফল পাবেন না। এই বছর অযথা কারও সঙ্গে অশান্তি করবেন না, বিষয়টা পুলিশ পর্যন্ত যেতে পারে। স্নায়ুর সমস্যা খারাপ দিকে যেতে পারে। রোগের জন্য প্রচুর কষ্ট পেতে হবে। এ বছর অযথা অর্থ নষ্ট হতে পারে। সন্তানের ভুল কাজের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা। সম্পত্তির ব্যাপারে শত্রুর আপস প্রস্তাবে সাড়া দিতে পারেন। ব্যবসায় সুখবর পাবেন।
চরিত্র- স্পষ্টবক্তা ও নির্ভীক প্রকৃতির হয়ে থাকেন। নানা রকম বীরত্বের কাজ, সাহসিকতার কাজ করতে ভালবাসেন। গুরুজন ও শ্রদ্ধেয় ব্যক্তিদের প্রতি ভক্তিযুক্ত। কাজ বা কথার সমালোচনা সহ্য করতে পারেন না। পরিশ্রমী, তবে কায়িক শ্রমের চেয়ে মস্তিষ্কের শ্রমেই বেশি সফল হয়। এঁরা বেশি তোষামোদ পছন্দ করেন না। তবে সকলের সঙ্গে সমান ভাবে মিশতে পারেন না। আবেগ প্রকাশ বা নিজেকে বড় করে দেখানোর চেষ্টা এঁদের খুব বেশি। এঁরা সব সময় চান সব বিষয়ে বড় হতে ও নেতৃত্ব দিতে।