২৫ মার্চ ২০২৬

আজ জন্মদিন হলে ( ২৫ মার্চ ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৫:৪৩
Share:

আজকের দিন– কোনও গোপন কথা অপরকে বলায় বিপদ ঘটতে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান হতে পারে, তবে পরে মিটে যাবে। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি পাবে, একটু বিশ্রাম প্রয়োজন। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে।

 এই বছর– নিজের বুদ্ধির দ্বারা আয় বৃদ্ধি পেতে পারে। কোনও প্রকার ঝুঁকি নেবেন না, বিপদ ঘটতে পারে। প্রেমের সম্পর্কে দীর্ঘ দিন যে কারণে ঝামেলা হচ্ছিল, তা মিটে যাবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত চাপ বৃদ্ধির জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। বাড়িতে একাধিক অতিথির আগমন হতে পারে। সামান্য আর্থিক সমস্যা দেখা দিতে পারে। আত্মীয়দের সাহায্য করতে হতে পারে। কর্মস্থানে সুনাম বাড়বে। বছরের শেষের দিকে কোনও বিশেষ সুযোগ আসতে পারে। মা-বাবা আপনাকে যোগ্য সন্তান মনে করে তাঁদের সব জিনিসের ভার দিতে পারেন।

চরিত্র– এঁরা সব সময় আনন্দে থাকতে ভালবাসেন, অশান্তি এঁদের ভীষণ অপছন্দের। সকলকে সব সময় সুপরামর্শ দেন। সব কাজে খুব ভাবনাচিন্তা করে এগোন। ইঞ্জিনিয়ারিং পড়লে খুব উন্নতি হবে। ব্যবসাক্ষেত্রটা খুব একটা ভাল হয় না। চিন্তাভাবনায় নতুনত্ব ভাব সর্বদা প্রকাশ পায়। 

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৩/৫

অর্থভাগ্য মধ্যম, সুযোগ কাজে লাগান।

পরিবার

৩/৫

পরিবারে সকলের সঙ্গে আলোচনা করে, তবেই কোনও কাজ করুন।

সম্পর্ক

৩/৫

সম্পর্ক নিয়ে একটু চাপ সারা দিন থাকতে পারে।

পেশা

৪/৫

জীবিকার ব্যাপারে আনন্দের দিন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: