২৬ জুন ২০২৬

আজ জন্মদিন হলে ( ২৬ জুন ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১৯:৪৪
Share:

আজকের দিন- সত্য রক্ষা করতে গিয়ে অপমান জুটতে পারে। দূরে কোথাও ভ্রমণে বাধা আসতে পারে। ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য কোনও বিষয়ে চিন্তায় থাকবেন। সকালের দিকে কারও সঙ্গে বিবাদ হতে পারে। অপরের কোনও উপকার করতে গিয়ে নিজের ক্ষতি। সম্পত্তির ব্যাপারে কোনও চাপ আসতে পারে। বাড়তি সমস্যা থেকে সাবধান থাকুন।

এই বছর- খুব দরকার না থাকলে, বাড়ি থেকে দূরে কোথাও না যাওয়াই ভাল। কোনও কারণে ভীত থাকতে পারেন। আর্থিক ব্যাপারে বিবাদ হতে পারে। ভাল খবর আসতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কোনও জিনিস হারিয়ে যেতে পারে। বন্ধুমহলে সুনাম বাড়তে পারে। বিবাহের ব্যাপারে আলোচনা করতে পারেন। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগ বিপদ ডেকে আনতে পারে। চাকরির স্থানে বাধা পাওয়ায় মানসিক চাপ বাড়তে পারে। মহৎ ব্যক্তির দ্বারা উন্নতি হতে পারে।

চরিত্র– এঁরা খুবই সৎ হন। যে কোনও কাজ নিজের চেষ্টায় করতে সক্ষম হন। খুবই বিনয়ী হন। যৌথ ব্যবসা একেবারেই করতে পছন্দ করেন না। লেখাপড়ায় খুবই মনোযোগী হন। বন্ধুদের প্রতি একটু দুর্বল হন। মিথ্যাচার একেবারেই সহ্য করেন না।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

আর্থিক দিকটা বেশ ভালই থাকে।

পরিবার

৩/৫

পরিবারের সকলের প্রিয় হন।

সম্পর্ক

৩/৫

সকলের সঙ্গে মেলামেশা করতে ভালবাসেন।

পেশা

৩/৫

যে কাজই করুন না কেন, তাতে নিষ্ঠাবান থাকেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: