আজকের দিন- প্রেমিক/প্রেমিকা আপনার কথায় সন্তুষ্ট না-ও হতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে রাতের দিকে বাইরে খাবারের পরিকল্পনা করতে পারেন। ঝুঁকিপূর্ণ কোনও কাজ করতে যাবেন না। অংশীদারি ব্যবসায় নতুন চুক্তি স্বাক্ষর করতে পারেন। কাজের দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। ঠান্ডার দেশে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে।
এই বছর– হীনম্মন্যতায় ভুগলেও বছরটা বেশ ভালই চলবে। দাম্পত্যজীবনে আনন্দের মুহূর্ত তৈরি হবে। স্বাস্থ্য ভাল থাকবে। অতিথিদের নিয়ে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন। অফিসে বুদ্ধির ভুলে কোনও কাজ খারাপ হয়ে যেতে পারে। প্রেমিক/প্রেমিকাকে নিয়ে বছরটা বেশ ভালই কাটবে।
চরিত্র– এঁরা বেশ নরম স্বভাবের হয়ে থাকে। খুব সহজেই এঁরা অন্যের কথায় মত দিয়ে দেন। চাকরির প্রতি এঁদের একটু অনীহা থাকে, ব্যবসা এঁদের প্রিয় হয়। খুব ছোট বয়স থেকেই সঞ্চয় করতে পটু হয়। দাম্পত্যজীবন খুব সুখের হয়।