আজকের দিন- কাজে অন্যমনস্কতা থাকবে, তাই ব্যবসায় ক্ষতি হতে পারে। অফিসে বেশি পরিশ্রম করতে হবে। ব্যবসা পরিবর্তনের সুযোগ আসবে। পারিবারিক ব্যবসা নিয়ে ভাইবোনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। প্রেমের সম্পর্ক ছেদ হতে পারে। শেয়ার ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অপরের কথায় প্রভাবিত হয়ে বন্ধুদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন না।
এই বছর– মানসিক এবং শারীরিক দিকে বেশ ভালই চাপ থাকবে, এই চাপ দ্রুত কমানোর চেষ্টা করুন। সামাজিক অনুষ্ঠানে যোগদান করার সুযোগ এলে অবশ্যই যোগ দিন। যে কোনও কাজ খুব বিবেচনা করে করতে হবে। বড়দের সম্মান করতে হবে। আয় একটু কম হবে। তবে এরই মধ্যে থেকে সঞ্চয় করতে হবে। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকলে তা মিটে যাবে। প্রতিবেশীদের উপকার নিতে হতে পারে। বিদ্যার্থীদের জন্য বছরটা বেশ শুভ।
চরিত্র– এঁরা নিজের কাজ অন্যকে দিয়ে করাতে ভালবাসেন। স্বভাব, চরিত্র খুবই ভাল হয়। স্পষ্ট কথা এঁদের মুখে বাধে না। চাকরির জন্য অল্প বয়স থেকেই উদ্যোগী হন। দায়িত্ব নিলে সেটা পালন করেন। সকলকে নিয়ে একসঙ্গে থাকতে পছন্দ করেন। অন্যের অসুবিধা বুঝে চলতে পারেন।