আজকের দিন– দিনের শুরুটা আজ সকলের সঙ্গে গল্পগুজব করে ভালই কাটবে। তবে আজ খুব বেশি সচেতন থাকা সত্ত্বেও কোনও ক্ষতি হয়ে যেতে পারে। সন্তানদের সঙ্গে মেলামেশা বাড়ালে বা সময় কাটানোটা ভাল হবে। নিজের বুদ্ধিতে কাজ করুন, অপরের পরামর্শ না নেওয়াই শ্রেয়। বন্ধুর খারাপ ব্যবহারে বন্ধুবিচ্ছেদ হতে পারে। আইনজীবীদের জন্য সময়টা তেমন ভাল নয়। বাড়ির দিক থেকে কোনও ব্যাপারে সমর্থন পাবেন না এবং অশান্তিও হতে পারে।
এই বছর– বাড়ি সাজানোর কাজে প্রচুর ব্যয় হতে পারে। শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে, শুধু নিজের নয়, মায়ের শরীর নিয়েও চিন্তায় থাকবেন। শত্রুভয় বাড়তে পারে। অপরের প্রতি হিংসা ত্যাগ করুন। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি হতে পারে। পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা। ব্যবসায় কর্মচারী নিয়ে বিবাদ হতে পারে, খুব বুঝে কথা বলুন। প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে, আবার প্রেমে ঠকতেও পারেন। শ্বশুরবাড়ির দিক থেকে কোনও সম্পত্তি পেতে পারেন।
চরিত্র– নিজের প্রতিভায় সবার উপরে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হন। আত্মীয়স্বজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকেন। এঁদের জীবনে উত্থান-পতন খুব কম। এঁরা একটু দীর্ঘসূত্রী ধরনের হন। ফলে, জীবনের অনেক শুভ সুযোগ নষ্ট করেন। এঁরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধিমান, দৃঢ়প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হয়ে থাকেন। ধর্ম বিষয়ে এঁদের প্রবল আগ্রহ থাকে।