আজকের দিন– আজকের দিনটা জন্য খুবই মনোরম হবে। যে কোনও পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। দামি জিনিস কেনার ওপর খুব বেশি ঝোঁক দেখা যাবে। বন্ধুদের জন্য অতিরিক্ত খরচ হওয়ার আশঙ্কা। শান্ত পরিবেশে নিজেকে সঁপে দিতে ইচ্ছা করবে। বাড়িতে পুজোর কথা শুরু হতে পারে। মা এবং স্ত্রীর মধ্যে বিভেদ খুঁজতে যাবেন না, এতে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।
এই বছর– এই বছর বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরে কাজে যাওয়ার প্রস্তাব আসতে পারে। নিজের অনুভূতির কথা প্রেমের সঙ্গীকে জানাতে গিয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। কারও সঙ্গে খুব বেশি আবেগী হয়ে মেলেমেশা করতে যাবেন না। বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে তাঁর বিবাহের কথা হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো ছোটখাটো অশান্তি হলেও বড় কোনও সমস্যা হবে না। অফিসের পরিবেশ ঠিকঠাক থাকলেও, বছরের মধ্যভাগে হঠাৎ পরিস্থিতি ওঠানামা করতে পারে। বছরের শেষে পদোন্নতির যোগ রয়েছে এবং ব্যবসায় লাভের সম্ভবনা রয়েছে।
চরিত্র– এঁরা অন্যের কথায় একটু বেশি আবেগতাড়িত হয়ে পড়েন। কেউ কোনও প্রস্তাব দিলে আপত্তি করতে পারেন না। জীবনে বড় হওয়ার লক্ষ্যে স্থির থাকেন। পড়াশোনা করতে পছন্দ করেন। একটু চেষ্টা করলেই সরকারি বা বেসরকারি চাকরি পেতে পারেন। এঁরা নম্র, ভদ্র এবং বিনয়ী হন। ব্যবসায় খুব বেশি উন্নতি করতে পারেন না।