রাশিচক্রে নেপচুনের প্রভাব

জ্যোতিষশাস্ত্রমতে রবি, চন্দ্র প্রভৃতি সাতটি প্রধান নৈসর্গিক গ্রহ রয়েছে এবং রাহু-কেতু দু’টি ছায়া রয়েছে। এদের সকলকে মিলিয়ে মোট ন’টি প্রধান গ্রহ মানুষের জীবনকে প্রভাবিত করে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৯ ০০:০০
Share:

এখন নেপচুন বা বারুণী গ্রহ সম্পর্কে জেনে নেওয়া যাক:

Advertisement

বারুণী গ্রহটি বরুণ বা ইউরেনাসের পরবর্তী গ্রহ এবং গ্রহটি ইউরেনাস বা বরুণ গ্রহটির পরের কক্ষপথ ধরে সূর্যকে নির্দিষ্ট সময়ে পরিক্রমণ করে চলেছে।

এই গ্রহটির স্বক্ষেত্র হল মীন রাশি। এই গ্রহটির কারকত্ব হল জলীয় প্রকৃতির। তাই কর্কট, বৃশ্চিক, মীন প্রভৃতি জলতত্বের রাশিগুলিতে অবস্থান কালে এই গ্রহটি অধিক বলশালী হয়ে ওঠে। এই গ্রহটি প্রায় ১৪ বছরে এক একটি রাশিকে অতিক্রম করে।

Advertisement

ভারতীয় মতে এই গ্রহকে বরুণ অর্থাৎ ‘জলদেবতা’ নামে অভিহিত করা হয়। পাশ্চাত্য দেশে এই গ্রহটির নাম নেপচুন। উত্তর ভারতীয় কিছু পণ্ডিতের মতে এই গ্রহটিকে বারুণী নামে অভিহিত করা হয়।

এখন দেখে নেওয়া যাক এই গ্রহটি লগ্নাদি দ্বাদশ ভাবের লগ্নস্থ অবস্থানের শুভাশুভ ফল:

Advertisement

আরও পড়ুন: মাঙ্গলিক দোষের কুপ্রভাব কখন বিবাহিত জীবনে পড়বে না

শুভফল:

লগ্ন ভাবে যদি নেপচুন গ্রহটি অবস্থান করে, তবে জাতক মাঝারি গঠন যুক্ত, চিন্তাশীল প্রকৃতির, গম্ভীর স্বভাবের ব্যক্তি হিসাবে পরিচিত হন।

জাতকেরা বিভিন্ন দ্রব্যাদি বিষয়ে ও বাণিজ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকেন।

জাতক প্রেম প্রসঙ্গে সাফল্য লাভ করে থাকে। এঁরা এঁদের মনের মতো জীবনসঙ্গী পেয়ে থাকেন।

অশুভ ফল:

লগ্ন ভাবে যদি নেপচুন বা বারুণী গ্রহটি অশুভ ভাবে অবস্থান করে, তবে জাতক নির্ধন, দুঃখক্লিষ্ট, চিন্তাগ্রস্ত এবং বিভিন্ন বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement