Lord Shani Negative Effects

মানুষের পরীক্ষা নেন শনিদেব! কোষ্ঠীতে খারাপ অবস্থানে না থাকলেও কি গ্রহরাজ করেন মূল্যায়ন? কী করলে এমন হয়?

গ্রহরাজ মানুষের পরীক্ষা নিতে ভালবাসেন। মানুষকে খারাপ সময়ের মধ্যে দিয়ে নিয়ে যান। কিছু কাজ রয়েছে যা করলে শনিদেবের পরীক্ষার মুখে পড়তে হয় বলে জানাচ্ছে শাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:৫১
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

শনিদেব কর্মফলদাতা। যে মানুষ যেমন কাজ করেন, শনিদেব তাঁকে সেই অনুযায়ী ফল দেন। অধিকাংশ মানুষই শনিদেবের নামে শঙ্কিত হয়। তবে কাজ ঠিকমতো করে চললে শনিদেব কখনও খারাপ ফল দেন না। গ্রহরাজ মানুষের পরীক্ষা নিতেও ভালবাসেন। মানুষকে খারাপ সময়ের মধ্যে দিয়ে নিয়ে যান। কিছু কাজ রয়েছে যা করলে শনিদেবের পরীক্ষার মুখে পড়তে হয় বলে জানাচ্ছে শাস্ত্র। সেই কাজগুলি কী কী, জেনে নিন।

Advertisement

কোন কাজগুলি করলে শনিদেব পরীক্ষা নেন?

  • শাস্ত্রমতে শনিবার শনিদেবের দিন। এই দিন ক্ষৌরকর্ম করা অনুচিত। কিন্তু যাঁরা সে নিয়ম মেনে চলেন না, তাঁদের শনিদেবের পরীক্ষার সম্মুখীন হতে হয়।
Advertisement
  • মিথ্যা বলা, অপরের সঙ্গে অযথা খারাপ ব্যবহার করা, অবোলা প্রাণীদের কষ্ট দেওয়া প্রভৃতি খারাপ কাজ যাঁরা করে থাকেন, শনিদেব তাঁদের পরীক্ষা নেন বলে জানাচ্ছে শাস্ত্র।
  • কালো শনিদেবের প্রিয় রং। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। তবে এই রঙের অধিক ব্যবহার আবার শনিদেবের রোষের কারণ হয়। শনিদেব মাত্রাতিরিক্ত পরিমাণে কোনও জিনিসই পছন্দ করেন না। তিনি জীবনে ভারসাম্য থাকাকে অধিক গুরুত্ব দেন। সেই কারণে শনিদেবের পরীক্ষা থেকে বাঁচতে কালোর অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা প্রয়োজন।
  • জীবনে নিয়মানুবর্তিতার অভাবও শনিদেবের পরীক্ষার মুখোমুখি ফেলে আমাদের। গ্রহরাজ যে কোনও কাজ যাঁরা নিয়মমাফিক করেন, তাঁদেরকেই বেশি পছন্দ করেন। তেমনটা যাঁরা করেন না, তাঁরা শনির রোষের শিকার হন।
  • এ সবের বাইরে কোষ্ঠীর গ্রহরাজের অবস্থানের উপরও নির্ভর করে শনিদেব আমাদের কেমন ফল দেবে। জন্মছকে শনির অবস্থান যদি খারাপ হয়, তা হলে তাঁর পরীক্ষার সম্মুখীন হওয়ার প্রবণতাও বৃদ্ধি পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement