Vastu Tips For Name-Fame

হাড়ভাঙা খাটুনির পরেও উন্নতিতে বাধা! অজান্তেই কর্মজীবনে অমঙ্গল ঘটাচ্ছে বাস্তুদোষ, সহজ নিয়ম মানলেই পদোন্নতি

বাস্তুদোষ মূলত পরিবারের সুখ-শান্তি এবং আর্থিক স্থিতির উপর প্রভাব ফেলে। অনেক সময় তা পেশাজীবনেও বাধার সৃষ্টি করে। মনে করা হয়, বাস্তুদোষ থাকলে কঠোর পরিশ্রম সত্ত্বেও চাকরিতে পদোন্নতি বা কাঙ্ক্ষিত সাফল্য আসে না।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ মে ২০২৬ ১৬:০৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, চারপাশের শক্তি আমাদের কর্মজীবনের উপর সরাসরি প্রভাব ফেলে। বাস্তুদোষ থাকলে অনেক সময় কঠোর পরিশ্রম সত্ত্বেও পদোন্নতি বা কাঙ্ক্ষিত সাফল্য আসে না। মনে করা হয়, বাস্তুসংক্রান্ত কোনও ত্রুটি থাকলে তা কর্মক্ষেত্রে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। শত পরিশ্রম সত্ত্বেও তার ফল পাওয়া যায় না। পেশাজীবনের জন্য বাস্তুদোষ কাটানোর কিছু উপায় নিয়ে আলোচনা করা হল—

Advertisement

বাস্তুশাস্ত্র মতে, কেরিয়ারে যশপ্রাপ্তির জন্য বাড়ির দক্ষিণ দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিকটিকে খ্যাতির দিক হিসাবে গণ্য করা হয়। বাস্তুবিদদের মতে, বাড়ির দক্ষিণ দিক বাস্তুসম্মত হলেই আপনি সাফল্য লাভ করবেন। তাই, আপনার বাড়ির দক্ষিণ দিকটি যেন বাস্তুদোষ থেকে মুক্ত থাকে, সে বিষয়ে বিশেষ খেয়াল রাখুন।

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির দক্ষিণ দিকটি লাল বা গোলাপি রং করতে পারেন। বিশ্বাস করা হয়, এই রংগুলি কর্মক্ষেত্রে কঠিন কাজ সম্পন্ন করার ক্ষমতা দেয়। যদি আপনি কোনও নির্দিষ্ট ক্ষেত্রে সাফল্য অর্জন করতে চান, তবে বাড়ির দক্ষিণ দিকটি হলুদ রং করুন। খেয়াল রাখবেন, দক্ষিণ দিকে জল সম্পর্কিত কোনও সামগ্রী যেন রাখা না হয়। বাড়ির দক্ষিণ দিকের দেওয়ালে কখনও কালো বা নীল রং ব্যবহার করা উচিত নয়। তা হলে কর্মজীবনে সাফল্য ও খ্যাতি অর্জনের পথে বাধা আসতে পারে।

Advertisement

মনে করা হয়, বাড়ির প্রবেশপথ দক্ষিণমুখী হলে তা পেশাজীবনে ভরপুর সাফল্য বয়ে আনে। দক্ষিণ দিকে ছুটন্ত ঘোড়ার ছবি টাঙাতে পারেন। তা ছাড়া, দক্ষিণ দিকে ত্রিভুজাকৃতি পাতার গাছ রাখাও শুভ। আপনি যদি বাড়ি থেকে কাজ করেন, তবে বাড়ির দক্ষিণ দিকে মুখ করে কাজে বসার চেষ্টা করুন। এর ফলে মনোযোগ বৃদ্ধি পায় এবং কর্মজীবনে পরিশ্রমের সুফল পাওয়া যায়। কর্মসংক্রান্ত কোনও শংসাপত্র অথবা পুরস্কার বাড়িতে থাকলে তা বাড়ির দক্ষিণ দিকে সাজিয়ে রাখুন। তার ফলে পেশাজীবনে পরিশ্রমের জন্য প্রশংসা পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement