বাংলা নতুন বছরে বৃশ্চিক রাশির কেমন যাবে?

নতুন বছরে আপনার চাকরি, পেশা, সম্পদ, আর্থিক পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পারিবারিক জীবন কেমন যাবে

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২০ ০০:০৫
Share:

আর ক’টা দিন পরেই বাংলার ১৪২৬ সন শেষ হয়ে শুরু হবে বাংলার ১৪২৭ সন। নতুন বছরে আপনার চাকরি, পেশা, সম্পদ, আর্থিক পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পারিবারিক জীবন কেমন যাবে, তার একটা সম্ভাব্য উত্তর বা আভাস দিতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র। আসুন জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির ১৪২৭ সন কেমন যাবে—

Advertisement

রাশিচক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতকেরা সাধারণত স্বাধীনচেতা হয়ে থাকে। এ বছর চাকুরিজীবীদের ক্ষেত্রে সাফল্য আসবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতিতে পদোন্নতির সম্ভাবনা দেখা যায়। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা আছে। কর্মসূত্রে দূরযাত্রা অসম্ভব নয়।

ব্যবসা ক্ষেত্রে সাফল্য আশা করা যায়। অংশীদারী ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পেশাগত ভাবে সাফল্য লাভের সম্ভাবনা আছে। বর্তমান বছরে আয় বৃদ্ধি পেলেও বিভিন্ন কারণে অর্থব্যয় বেশি হবে বলে অর্থসঞ্চয়ের সম্ভাবনা কম। এ বছর লটারি বা ফাটকায় অর্থ বিনিয়োগ না করাই ভাল।

Advertisement

আরও পড়ুন: ১৪২৭ নববর্ষ: নতুন বছর কেমন যাবে তুলা রাশির? জেনে নিন

শিক্ষাক্ষেত্রে ছাত্রছাত্রীরা আশানুরূপ ফল অবশ্যই পাবে। চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা আছে। সম্পত্তির ব্যাপারে আশাপূরণের সম্ভাবনা দেখা যায়। তবে আত্মীয়দের সঙ্গে বিরোধের আশঙ্কাও আছে। নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে শুভ। এ বছর সাংসারিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। আগে থেকে যাঁদের সংসারে বা বিবাহিত জীবনে সমস্যা রয়েছে তাঁদের সমস্যা গুরুতর হতে পারে।

Advertisement

তবে সন্তানদের দিক দিয়ে সাফল্য লাভের সম্ভাবনা আছে। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনা আছে। শারীরিক সমস্যা মাঝেমধ্যে দুশ্চিন্তার কারণ হতে পারে এবং কারও কারও ক্ষেত্রে অস্ত্রোপচারের আশঙ্কা আছে। গুরুজনদের স্বাস্থ্য ভালই থাকার কথা, তবে নক্ষত্র ভেদে শরীর-স্বাস্থ্য ভাল না-ও থাকতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement