২০২০ সালে রাশি অনুযায়ী কেমন থাকবে দাম্পত্য সম্পর্ক

কর্কট রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে একে অপরের প্রতি সম্মান বৃদ্ধি পাবে। বৈবাহিক সম্পর্ক ঠিক থাকলেও রোমান্সের অভাব থাকবে। যাঁদের দাম্পত্য কলহ অতিরিক্ত পরিমাণে ছিল, তাঁদের কলহ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫
Share:

মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের এ বছর একটু রোমান্সের অভাব থাকবে। একে অপরকে সময় না দেওয়ার ফলে অশান্তি বৃদ্ধি পাবে। বছরের শেষের দিকে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তির সৃষ্টি হতে পারে।

Advertisement

বৃষ: বৃষ রাশির ক্ষেত্রে বছরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভাল থাকবে। বৈবাহিক কারণে যদি মামলা মোকদ্দমা চলে, তার নিষ্পত্তি ঘটবে। বছরের শেষে সম্পর্কে একটু সঙ্কট আসতে পারে।

মিথুন: মিথুন রাশির যে সকল দাম্পত্য অশান্তি ছিল, তা কিছুটা হলেও কমবে। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। পুরনো বছরের তুলনায় নতুন বছর ভালই কাটবে।

Advertisement

কর্কট: কর্কট রাশির ক্ষেত্রে বিবাহিত জীবনে একে অপরের প্রতি সম্মান বৃদ্ধি পাবে। বৈবাহিক সম্পর্ক ঠিক থাকলেও রোমান্সের অভাব থাকবে। যাঁদের দাম্পত্য কলহ অতিরিক্ত পরিমাণে ছিল, তাঁদের কলহ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ: সিংহ রাশির দাম্পত্য সম্পর্ক ভাল থাকবে ঠিকই, তবে মাঝে মধ্যেই দু’জনের মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়া ঝামেলা বৃদ্ধি পাবে।

Advertisement

আরও পড়ুন: ২০২০ সালে কর্ম ভাগ্য কেমন থাকবে এবং কোন রাশির কর্ম নিয়ে থাকবে সংশয়

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদের একে অপরের সঙ্গে বোঝাপড়া ভাল থাকবে। রোম্যান্টিক দিকও ভাল থাকবে এবং সাংসারিক সুখ থাকবে।

তুলা: তুলা রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন ভাল কাটবে। বেড়ে যাওয়া দূরত্ব কমবে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে কলহ বাঁধতে পারে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকদের জন্য নতুন বছর প্রেম, প্রীতির দিক খুব ভালই থাকবে। বছরের শুরুতে ছোটখাটো অশান্তি মধ্যে থাকলেও খুব বড় আকার ধারণ করবে না। এক কথায় সাংসারিক সুখ বজায় থাকবে এ বছর।

ধনু: ধনু রাশির বিগত বছরের তুলনায় এ বছর দাম্পত্য জীবন ভালই কাটবে। নিজেদের মধ্যে যে প্রেম হারিয়ে গিয়েছিল, তা আবার নতুন করে ফেরত পাওয়ার আশা রাখতে পারেন।

মকর: মকর রাশির ক্ষেত্রেও মাঝে মধ্যেই প্রেম প্রীতির অভাব ঘটবে। তবে দাম্পত্য সুখের খুব একটা অভাব থাকবে না। বছরের মাঝামাঝি সময়ে বেশ ভাল ফল পাবেন।

কুম্ভ: কুম্ভ রাশির ক্ষেত্রে নিজেদের মধ্যে বেশ ভাল মিলমিশ থাকবে। বিশেষ কোনও জটিলতার সৃষ্টি হবে না। পুরনো ঝামেলা থেকে মুক্তি পাবেন।

মীন: মীন রাশির বিবাহিত স্থিতি থাকবে, পুরনো ঝামেলা মিটে যাবে। বাড়ির বড়দের সঙ্গে মনের মিল ঘটবে অর্থাৎ গৃহ শান্তি বজায় থাকবে এ বছর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement