ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
হিন্দু ধর্ম অনুসারে, অতিথিপরায়ণতার বশে খাবারের আমন্ত্রণ জানালেও বিশেষ চার ধরনের ব্যক্তিদের কাছ থেকে খাবার গ্রহণ করলে অথবা তাঁদের কাছে আতিথেয়তা গ্রহণ করলে সেই নিমন্ত্রিত অতিথিদের জীবনে নেমে আসতে পারে ঘোর অমঙ্গলের ছায়া। পুরাণ অনুযায়ী, সেই ধরনের ব্যক্তিদের কাছে অন্নগ্রহণ করলে তা আপনার শান্তি বিঘ্নিত করতে পারে। তা ছাড়া, জ্যোতিষ অনুযায়ী, কোনও ব্যক্তির কুণ্ডলীতে যদি দ্বিতীয় ভাব (খাদ্য) এবং চতুর্থ ভাব (মন) পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে, তবে সেই ব্যক্তির হাতের রান্না বা তাঁর কাছে অন্নগ্রহণের কারণে অন্যের মনেও মালিন্য তৈরি হতে পারে। জেনে নিন, জ্যোতিষমতে কী ধরনের ব্যক্তিদের কাছ থেকে খাবার গ্রহণ করলে জীবনে অশুভ প্রভাব পড়তে পারে—
ক্রোধী ব্যক্তি
শাস্ত্রমতে, যে ধরনের ব্যক্তিরা ছোটখাটো বিষয়ে রাগে ফেটে পড়েন অথবা অন্যের প্রতি ক্রোধ বা ঘৃণা পোষণ করেন, তাঁদের বাড়িতে অন্ন গ্রহণ করলে মনে অস্থিরতা তৈরি হয়।
মিথ্যাবাদী বা প্রতারক
জ্যোতিষমতে, যে ধরনের ব্যক্তিরা লোক ঠকিয়ে অথবা দুর্নীতির মাধ্যমে অসাধু উপায়ে উপার্জন করেন, তাঁদের নিমন্ত্রণ গ্রহণ করলে আপনার বুদ্ধি কলুষিত হতে পারে।
মহাজন
যাঁরা চড়া সুদে টাকা ধার দিয়ে অন্যের অসহায়তার সুযোগ নিয়ে জীবনযাপন করেন, তাঁদের কাছে অন্নগ্রহণ করা জ্যোতিষশাস্ত্রমতে নিষিদ্ধ বলা হয়। এই ধরনের ব্যক্তিদের সঙ্গে বসে খেলেও তা সংসারে আর্থিক অবনতি ডেকে আনতে পারে।
মাদক ব্যবসায়ী
নেশাজাতীয় দ্রব্যের ব্যবসার মাধ্যমে যাঁরা উপার্জন করেন, তাঁদের বাড়ির খাবার অশুভ ধরা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই ধরনের ব্যক্তিদের কাছে খেলে মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।