Dreaming About Peacock Meaning

সম্পর্কে সমস্যা থেকে বন্ধুর দ্বারা প্রতারিত হওয়া, ময়ূরের স্বপ্ন বয়ে আনে বিভিন্ন বার্তা! খোঁজ দিলেন জ্যোতিষী

যে কোনও স্বপ্নেরই গভীর অর্থ রয়েছে। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। স্বপ্নে ময়ূরের দেখা পাওয়ার নানা অর্থ রয়েছে। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১০:০১
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শাস্ত্রমতে, যে কোনও স্বপ্নেরই বিশেষ অর্থ রয়েছে। যে স্বপ্ন আমাদের কাছে হাস্যকর বা অর্থহীন, সেই স্বপ্ন আদতে বহু করে গভীর অর্থ। স্বপ্নে আমরা মাঝেমধ্যেই নানা পশু-পাখির দেখা পাই। অনেকে স্বপ্নে এমন দৃশ্য কেন দেখলেন তা নিয়ে ভাবলেও, বেশির ভাগ মানুষই পাত্তা দেন না। কিন্তু যে কোনও স্বপ্নেরই গভীর অর্থ রয়েছে। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। স্বপ্নে ময়ূরের দেখা পাওয়ার নানা অর্থ রয়েছে। সেগুলি কী, জেনে নিন।

Advertisement

স্বপ্নে ময়ূরের দেখা পাওয়ার অর্থ কী?

ময়ূরের পেখম মেলে নাচা: স্বপ্নে যদি ময়ূরকে পেখম মেলে নাচতে দেখেন, তা হলে বুঝবেন ধনপ্রাপ্তি হতে চলেছে। এই স্বপ্ন শুভ হিসাবে বিবেচিত হয়। এর ফলে অর্থসঙ্কট মুছে গিয়ে অর্থাগমের পথ প্রশস্ত হওয়ার ইঙ্গিত মেলে।

Advertisement

ময়ূর-সাপের লড়াই: স্বপ্নে ময়ূর-সাপের লড়াই দেখতে পাওয়াও শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন বিজয়ের বার্তা বহন করে আনে। শত্রুরা আপনার ক্ষতি করতে চেয়েও সফল হবেন না, এমনটাই বোঝায় এই স্বপ্ন। এ ছাড়া কোনও প্রতিযোগিতা বা পরীক্ষাতেও মনোমতো ফলপ্রাপ্তি হতে পারে।

খাঁচাবন্দি ময়ূর: স্বপ্নে কোনও খাঁচায় আটকানো ময়ূর দেখা শুভ নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এই স্বপ্ন অহঙ্কার বৃদ্ধির ইঙ্গিত দেয়, যার ফলে আপনাকে কোনও সমস্যায় পড়তে হতে পারে। এমনটা হলে নিজের স্বভাবের পরিবর্তনের বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।

Advertisement

বাড়ির পাশে ময়ূর ঘুরে বেড়ানো: স্বপ্নে যদি বাড়ির পাশে ময়ূর ঘুরে বেড়াতে দেখেন, তা হলে বুঝতে হবে যে পরিবারে সুখ-সমৃদ্ধি লাভ হতে চলেছে। বাড়ির সদস্যদের মধ্যে বন্ধন দৃঢ় হওয়ার ইঙ্গিত দেয় এই স্বপ্ন।

ময়ূর উড়ে বেড়ানো: স্বপ্নে ময়ূরকে উড়ে বেড়াতে দেখাও শুভ বলে মনে করা হয়। এই স্বপ্ন নবসূচনার ইঙ্গিত দেয়, যা আপনার জন্য ভাল হতে চলেছে।

ময়ূরকে ধরতে দেখা: স্বপ্নে যদি নিজেকে ময়ূরের পিছনে ছুটে বেড়াতে বা তাকে ধরতে দেখেন, তা হলে বুঝবেন সফলতা আপনার দিকে আকৃষ্ট হয়েছে। শীঘ্রই আপনি কোনও স্বপ্ন পূরণের সুযোগ পাবেন, যা আপনাকে সফলতার সিঁড়ি বেয়ে এগিয়ে যেতে সাহায্য করবে।

স্বপ্নে ময়ূরকে চিৎকার করতে দেখা: ময়ূরকে চিৎকার করতে দেখার স্বপ্ন শুভ নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এই স্বপ্ন আপনার নামে কেউ কুৎসা করছেন তার ইঙ্গিত দেয়। এ ক্ষেত্রে আপনার কাছের কোনও বন্ধুও আপনার ক্ষতি করতে চাইতে পারেন এমন মনে করা হয়।

সাদা ময়ূর: স্বপ্নে সাদা ময়ূর দেখতে পাওয়ার শুভ ইঙ্গিত হিসাবে বিবেচিত হয়। এই স্বপ্ন মা লক্ষ্মীর আশীর্বাদ বহন করে আনে বলে মনে করা হয়। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে অর্থাগম হতে চলেছে।

নীল ময়ূর: নীল ময়ূরের স্বপ্ন দেখা শুভ সময়কালের সূচনার ইঙ্গিত বহন করে আনে। এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এই স্বপ্ন দেখলে বুঝবেন, জীবনে এত দিন ধরে যে সকল খারাপ চলছিল, সেগুলির অবসান ঘটে ভাল সময় শুরু হতে চলেছে।

মৃত ময়ূর: মৃত ময়ূরের স্বপ্ন দেখাও শুভ নয় বলে জানাচ্ছে শাস্ত্র। এই স্বপ্ন দাম্পত্যে ঝগড়া-অশান্তির ইঙ্গিত দেয়। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে চলেছে। শান্ত মাথায় পরিস্থিতি না সমালালে সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement