—প্রতীকী ছবি।
প্রতি মাস শুরুর আগেই মানুষের মনে চিন্তা জাগে যে সেই মাসটি তাঁর কেমন কাটবে। সব মানুষই চান যে প্রত্যেকটা মাসই তাঁর ভাল কাটুক। কিন্তু সেটা কখনওই হয় না। জীবন কখনও একই ছন্দে চলতে পারে না। ছন্দপতন ঘটা জীবনেরই অংশ। সেটার সঙ্গে মানিয়ে নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। কোনও মাস কারও খুব ভাল কাটে, আবার কোনও মাস একদমই মনের মতো হয় না। নতুন বছর শুরু হতে হতে প্রথম মাস চলেও গেল। সেই মাস যে সকলেরই মনোমতো কেটেছে তা নয়। বহু মানুষই তাই আশাহত হয়ে পড়েছেন। কিন্তু একটা মাস খারাপ গিয়েছে বলে যে বাকি মাসগুলোও খারাপই কাটবে এমন কোনও ব্যাপার নেই। জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, ফেব্রুয়ারি মাস পাঁচ রাশির খুব ভাল কাটতে চলেছে। তালিকায় কারা রয়েছে, দেখে নিন।
ফেব্রুয়ারি মাস কাদের ভাল কাটবে?
মেষ: মেষ জাতক-জাতিকারা ফেব্রুয়ারিতে যে কোনও ক্ষেত্রে সফল হতে পারবেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কর্মক্ষেত্রে খুব ভাল ফল পেতে চলেছেন। নতুন কাজের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। এর প্রভাবে পেশাজীবনে অগ্রগতির পথে এগিয়ে যাবেন। জটিল সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সমস্যা হবে না। প্রেমের ক্ষেত্রেও মাসটি আপনাদের ভাল কাটতে চলেছে। সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন, যা সম্পর্কের মাধুর্য বৃদ্ধি করবে।
সিংহ: ফেব্রুয়ারিতে সিংহ জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস চোখে পড়ার মতো বৃদ্ধি পাবে। এরই সঙ্গে আপনাদের সৃজনশীল দিকগুলিও ফুটে উঠবে। কর্মক্ষেত্রে সকলে আপনাদের কাজের প্রশংসা করবেন। নিজের কর্মদক্ষতা প্রকাশ করার বিভিন্ন নতুন সুযোগ পাবেন। সমাজে আপনার অবস্থান উন্নত হবে, নামযশ বৃদ্ধি পাবে। পরিবারে বহু দিন ধরে চলে আসা সমস্যাগুলি থেকে রেহাই মেলার সম্ভাবনা দেখা যাচ্ছে।
ধনু: পজ়িটিভ মনোভাব বজায় রেখে চলতে পারলে, ফেব্রুয়ারিতে ধনু রাশির ব্যক্তিরা পেশাক্ষেত্রে এগিয়ে যাওয়ার নানা সুযোগ পেতে পারেন। চলতি বছরের দ্বিতীয় মাসটি ধনু জাতক-জাতিকাদের জন্য ভাগ্যবদলের বছর হতে চলেছে। আপনাদের সামনে কোনও ঝুঁকিপূর্ণ কাজের সুযোগ আসতে পারে, ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। ঝুঁকি নিয়ে কাজটি করে দেখুন, সেটি আপনাকে সফলতার দিকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।
কুম্ভ: কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পারলে ও একাগ্রতার সঙ্গে কাজ করে চললে ফেব্রুয়ারিতে কুম্ভ জাতক-জাতিকাদের ভাগ্যের সুপরিবর্তন হতে পারে। যে কোনও ক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। তাই কাজও ভাল হবে। এর ফলে বসের প্রিয়পাত্র হয়ে উঠবেন। সম্পর্কেও সুখের রং লাগবে। মনের মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। ভ্রমণের সূত্রে আপনাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব ঘুচে যাবে।
মীন: মীন জাতক-জাতিকারা কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য লাভ করবেন। কর্মক্ষেত্রের যে সকল সমস্যা এত দিন ধরে আপনার মাথা কুরে খাচ্ছিল, তা এ বার মিটে যাবে। শান্তিতে কাজ করতে পারবেন। আর্থিক ক্ষেত্রেও সুপরিবর্তন দেখা যাবে। খরচের হাত সামলাতে পারলে ফেব্রুয়ারিতে মীন জাতক-জাতিকাদের সঞ্চয় খুব ভাল হবে বলে মনে করা হচ্ছে।