Lottery Horoscope Prediction

মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লটারি কেটে হাতে ‘সোনার চাঁদ’ পেতে পারেন কারা? কাদের লটারি কাটা উচিত হবে না?

লটারি জেতা সহজ বিষয় নয়। এই কাজ সাধনের জন্য কপালের সঙ্গ থাকা একান্ত জরুরি। সেটি না থাকলে লাভের বদলে লোকসান হওয়াই স্বাভাবিক।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০৭:২৫
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হঠাৎ অর্থপ্রাপ্তির চাহিদা একমাত্র লটারিই মেটাতে পারে। আর কোনও পথে সেই চাহিদা মেটানো সম্ভব হয় না বললেই চলে। লটারি কেটে ভাগ্য বদলানোর লোভে অনেকেই হাতে থাকা সমস্ত টাকা উড়িয়ে লটারি কেটে ফেলেন। আশা রাখেন, লটারিটা এক বার জিতে গেলে আর পিছনে ফিরে তাকাতে হবে না। যদিও লটারি জেতা সহজ বিষয় নয়। এই কাজ সাধনের জন্য কপালের সঙ্গ থাকা একান্ত জরুরি। সেটি না থাকলে লাভের বদলে লোকসান হওয়াই স্বাভাবিক। কোন সময় লটারি কাটা উচিত হবে, কখন উচিত হবে না সে সকল বিষয়ে আমাদের ধারণা দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। মার্চের ৮ তারিখ থেকে ১৪ তারিখের মধ্যে কোন কোন রাশির লটারিপ্রাপ্তির যোগ রয়েছে, জেনে নিন।

Advertisement

মেষ– মেষ রাশির জাতকেরা খুব বেশি লটারিতে ঝোঁক দেখাতে গেলে লোকসান হতে পারে।

বৃষ– লটারির দিকে এই সপ্তাহটা বৃষ রাশির ব্যক্তিদের জন্য ভালই থাকবে। মন চাইলে লটারি কাটতে পারেন।

Advertisement

মিথুন– এই সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকারা লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সপ্তাহের প্রথম ভাগটা বেশ ভাল দেখাচ্ছে। বাকি সময় লটারি কাটা উচিত হবে না।

সিংহ– সপ্তাহের শেষ ভাগে সিংহ রাশির জাতকেরা এক বার চেষ্টা করে দেখতে পারেন। অন্যান্য সময় ভুলেও লটারি কাটতে যাবেন না।

কন্যা– মার্চের দ্বিতীয় সপ্তাহে কন্যা রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।

তুলা– তুলা রাশির জাতকদের ক্ষেত্রে এই সপ্তাহটা লটারির দিকে খুব একটা ভাল নয়।

বৃশ্চিক– সপ্তাহের মধ্য ভাগটা বৃশ্চিক রাশির জন্য বেশ ভাল রয়েছে। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

ধনু– ধনু রাশির জন্য গোটা সপ্তাহটাই বেশ ভাল দেখা যাচ্ছে। যে কোনও অঙ্কের লটারি কাটতে পারেন।

মকর– মার্চের দ্বিতীয় সপ্তাহে মকর রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন।

কুম্ভ– সপ্তাহের যে কোনও সময় কুম্ভ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন।

মীন– মীন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। মন চাইলে লটারি কাটতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement