দুই চেয়ারম্যান

রেল বাজেটের অস্তিত্ব মুছে যাওয়ার দিনেই রেলের সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব নিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একই ভাবে পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব নেন মুকুল রায়।

Advertisement
শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩১
Share:

রেল বাজেটের অস্তিত্ব মুছে যাওয়ার দিনেই রেলের সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব নিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একই ভাবে পরিবহণ, পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব নেন মুকুল রায়। তৃণমূলের দুই নেতা যথাক্রমে দলেরই দুই সাংসদ দীনেশ ত্রিবেদী ও কে ডি সিংহের জায়গায় দায়িত্বে এলেন। সূত্রের খবর, গত কয়েক মাস ধরেই তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়ছিল দীনেশ এবং কে ডি-র। আগামী ২৯ সেপ্টেম্বর নতুন চেয়ারম্যানদের নেতৃত্বে দুই সংসদীয় কমিটির প্রথম বৈঠক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement