Bengaluru Wall Collapse

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল হাসপাতালের প্রাচীর, বেঙ্গালুরুতে দুই শিশু-সহ সাত জনের মৃত্যু, আহত আরও সাত জন

বুধবার সন্ধ্যার এই ঘটনায় দুই শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও সাত জন! তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০০:৩১
Share:

দুর্ঘটনাস্থল। ছবি: পিটিআই।

তুমুল বৃষ্টির মধ্যে উঁচু প্রাচীর লাগোয়া ফুটপাথে অস্থায়ী প্লাস্টিকের ছাউনির নীচে আশ্রয় নিয়েছিলেন অনেকে। আর তাঁদেরই উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বেঙ্গালুরুর শিবাজিনগরের বোয়ারিং অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের প্রাচীরের একাংশ!

Advertisement

বুধবার সন্ধ্যার এই ঘটনায় দুই শিশু-সহ সাত জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও সাত জন! তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের তালিকা দীর্ঘতর হওয়ার শঙ্কা রয়েছে। অভিযোগ, কয়েক দশকের পুরনো ওই প্রাচীরের উপর নতুন করে নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই চাপ সহ্য করতে না পেরে ভারী বৃষ্টির মধ্যে প্রাচীরের একাংশ ভেঙে পড়ে। শিবাজীনগরের বিধায়ক রিজওয়ান আরশাদ জানান, সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। বজ্রপাত ভারী বৃষ্টিপাত জেরে এমনটা হতে পারে জানিয়েছেন তিনি।

হাওয়া অফিসের হিসাব বলছে, বুধবার সন্ধ্যা ৫.৩০টার মধ্যে শহরে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ফুটপাথে জড়ো হওয়া মানুষদের উপর দেয়ালটি ভেঙে পড়ে, যার মধ্যে রাস্তার হকার এবং পথচারীরাও ছিলেন। ওই সরকারি হাসপাতালটি একটি ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এবং প্রতিদিনই এখানে প্রচুর মানুষের যাতায়াত হয়। হাসপাতাল প্রাঙ্গণ সংলগ্ন ফুটপাথগুলির হকার ও ছোট ব্যবসায়ীদের অস্থায়ী ছাউনিতে বৃষ্টিতে অনেকে আশ্রয় নিয়েছিলেন। তাঁরাও দুর্ঘটনার শিকার হলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement