Road Accident

একের পর এক তুষারধসে অবরুদ্ধ হল শ্রীনগর-লেহ্‌ জাতীয় সড়ক! জ়োজিলা গিরিপথে সাত জনের মৃত্যু, আহত পাঁচ

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, শুক্রবার বিকেলে জ়োজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে তুষারধস আঘাত হানে। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২১:৫৮
Share:

শুক্রবার বিকেলে জ়োজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে তুষারধস আঘাত হানে। ছবি: সংগৃহীত।

শুক্রবার বিকেলে শ্রীনগর-লেহ্ জাতীয় সড়ক একাধিক তুষারধসের জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। জাতীয় সড়কের অন্তর্গত জ়োজিলা গিরিপথে তুষারধরে চাপা পড়ে একাধিক গাড়ি। এই দুর্ঘটনায় অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। আরও পাঁচ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা জিতেন্দ্র সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, শুক্রবার বিকেলে জ়োজিলা পাসের জিরো পয়েন্ট এবং মিনিমার্গের মধ্যবর্তী অংশে তুষারধস আঘাত হানে। এতে বেশ কয়েকটি যানবাহন ধ্বংসস্তূপের নীচে আটকা পড়ে। ঘটনার খবর পেয়েই সেনা, আধাসেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) দুর্ঘটনাস্থলে গিয়ে বরফ ও পাথর সরিয়ে উদ্ধারের কাজ শুরু করে।

জ়োজিলা গিরিপথের পাশাপাশি শ্রীনগর-লেহ্ জাতীয় সড়কের আরও কয়েকটি অংশেও ভূমি ও তুষারধস হয়েছে শুক্রবার। ঘটনার কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র এক্স পোস্টে লিখেছেন, ‘‘জ়োজিলা পাসে তুষারধসের অভিঘাতে সাত জনের মর্মান্তিক মৃত্যু এবং পাঁচ জনের আহত হওয়ার খবর শুনে আমি মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement