Bengaluru Bodybuilder Death

অন্য কারও সঙ্গে প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে! জানতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বেঙ্গালুরুর বডিবিল্ডারের

পরিবার এবং স্থানীয় সূত্রে খবর, বান্ধবীর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পর থেকেই বিধ্বস্ত দেখাচ্ছিল কিরণকে। বাড়ি ফেরার পর কারও সঙ্গে বিশেষ কথাও বলেননি তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৭
Share:

বেঙ্গালুরুর বাসিন্দা ২৬ বছর বয়সি বডিবিল্ডার কিরণ। বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। —ফাইল চিত্র।

অন্য কারও সঙ্গে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সেই খবর পাওয়ার পরেই আত্মহত্যা করলেন বেঙ্গালুরুর বডিবিল্ডার। রবিবার বেঙ্গালুরুর বাড়ি থেকে উদ্ধার হয় ২৬ বছর বয়সি কিরণের ঝুলন্ত দেহ। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, প্রেমিকার বিয়ের খবর পেয়েই আত্মহত্যা করেছেন তিনি।

Advertisement

বেঙ্গালুরুর মহালক্ষ্মী লেআউট এলাকার বাসিন্দা ওই তরুণ একটি জিমে প্রশিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, প্রায় তিন বছর ধরে এক তরুণীর সঙ্গে প্রেম ছিল তাঁর। শনিবারও প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফিরেই আত্মহত্যা করেন তিনি।

পরিবার এবং স্থানীয় সূত্রে খবর, বান্ধবীর সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পর থেকেই বিধ্বস্ত দেখাচ্ছিল কিরণকে। বাড়ি ফেরার পর কারও সঙ্গে বিশেষ কথাও বলেননি তিনি। নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। রবিবার সেই ঘরের ভিতর থেকেই কিরণের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, প্রেমিকার অন্য যুবকের সঙ্গে বিয়ের খবর পেয়েই আত্মহত্যা করেছেন তিনি।

Advertisement

জানা যাচ্ছে, গত দু’সপ্তাহ আগে প্রেমিকার বিয়ে ঠিক হওয়ার খবর পান তিনি। প্রেমিকা তাঁকে নিজের বিয়ের শাড়ি এবং আমন্ত্রণপত্রও দেখান। পরিবারের দাবি, ওই ঘটনার পর থেকেই মনমরা হয়ে থাকতেন কিরণ।

কিরণের দেহ উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তাঁর ঘর থেকে একটি সুইসাই়ড নোটও পাওয়া গিয়েছে। সূত্রের দাবি, সেখানে প্রেমিকা এবং তাঁর মায়ের নাম লিখে গিয়েছেন কিরণ। যদিও কী কারণে তিনি আত্মহত্যা করলেন, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। মৃত্যুর নেপথ্যে সম্ভব্য সব দিক খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারী আধিকারিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement